মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উনি মন্ত্রী, তবু ‘আমাগো ফরিদ ভাই’

এম এম ফিরোজ, মোংলা থেকে
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম
পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম । ছবি : প্রতিনিধি

ভোরের আলো তখনো পুরোপুরি নামেনি উপকূলের আকাশে। কিন্তু বাগেরহাটের রামপালের পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ততক্ষণে উপচে পড়া ভিড়। দূরদূরান্ত থেকে আসা মানুষ—কারও চোখে ঝাপসা অন্ধকার, কেউবা প্রায় দেখতেই পান না। সবার অপেক্ষা একটুখানি আলোর।

এই ভিড়ের মাঝেই সকাল থেকে ব্যস্ত একজন মানুষ। কখনো বৃদ্ধার হাত ধরে সান্ত্বনা দিচ্ছেন, কখনো চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, আবার কখনো পুরো আয়োজন তদারকি করছেন।

প্রটোকলের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়া এই মানুষটি ড. শেখ ফরিদুল ইসলাম বর্তমানে পরিবেশ প্রতিমন্ত্রী। তবে উপকূলের মানুষের কাছে তিনি কোনো মন্ত্রী নন, তিনি সবার ‘আমাগো ফরিদ ভাই’।

২০০৯ সালে শুরু হওয়া তাঁর এই ব্যক্তিগত উদ্যোগ এখন আর শুধু একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পে সীমাবদ্ধ নেই। এটি উপকূলের মানুষের জন্য এক ধরনের বার্ষিক আশার আয়োজন হয়ে উঠেছে। যেখানে চিকিৎসার পাশাপাশি থাকে নতুন করে দেখার স্বপ্ন।

এবারের ক্যাম্পে দিনভর প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে ওষুধ ও চশমা পেয়েছেন। যাদের চোখে ছানি পড়ে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গিয়েছিল, তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। গত দেড় দশকে এই উদ্যোগের মাধ্যমে লক্ষাধিক মানুষ নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

এবারের আয়োজন ছিল আবেগঘনও। মঞ্চে দাঁড়িয়ে নিজের প্রয়াত বাবার কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিমন্ত্রী। তিনি জানান, জীবনের শেষ সময়ে তাঁর বাবা এক চোখের দৃষ্টি হারিয়ে কতটা অসহায় হয়ে পড়েছিলেন।

স্থানীয়দের কাছে তিনি এখনো আগের মতোই সহজ-সরল। কোনো প্রটোকলের দূরত্ব নেই, নেই আনুষ্ঠানিকতার কড়াকড়ি। এলাকার এক বৃদ্ধ বলেন, “মন্ত্রী হইলেও ভাইজানের মনটা আগের মতোই আছে। আমাগো ফরিদ ভাই আমাদের মাঝেই থাকেন।”

চক্ষু সেবার পাশাপাশি উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনেও কাজ করছেন তিনি। প্রতিটি ঘরে বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

পাশাপাশি তরুণদের জন্য একটি সবুজ ক্রীড়া পল্লী গড়ে তোলার উদ্যোগও রয়েছে। বিকেলে যখন মানুষজন মাঠ ছাড়ছিলেন, তাদের চোখে ছিল এক নতুন আলো—দেখার আলো, বাঁচার আলো। সেই আলোয় যেন মিশে ছিল এক বিশ্বাস—ক্ষমতার আসন মানুষকে বদলে দিতে পারে, কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধতা আর শিকড়ের টান তাকে বারবার ফিরিয়ে আনে নিজের মানুষের কাছে।

শেখ ফরিদুল ইসলাম সেই সত্যটাই আবারও মনে করিয়ে দিলেন—পদ নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই সবচেয়ে বড় অর্জন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X