মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভবন হস্তান্তরের পূর্বেই খসে পড়ছে পলেস্থরা

মোরেলগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি  মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মানের কাজ

গনেশ পাল,  মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
মোরেলগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি  মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মানের কাজ

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ বছরেও শেষ হয় নি বীর মুক্তিযোদ্ধাদের অধিকাংশ বীর নিবাস নির্মানের কাজ| ঘরগুলো আনুষ্ঠানিক হস্তান্তরের পূর্বেই খসে পড়ছে পলেস্তরা| গ্রীরিলে ধরেছে মরিচা, উঠে যাচ্ছে টাইলস ঠিকাদারদের মিলছে না দেখা| প্রাপ্ত সুবিধাভোগী মুক্তিযোদ্ধাদের এ নিয়ে রয়েছে চরম ক্ষোভ| ২৬ মার্চ ১৬ ডিসে¤^র এলেই ২/১ দিন বেড়ে যায় কাজের গতি পরে আর থাকে না কোন খবর| মুক্তিযোদ্ধাদের দাবী অসম্পূর্ন কাজ সমাপ্ত করে পরিবার পরিজন নিয়ে সরকারের দেওয়া বীর নিবাস বসবাস করার পরিবেশ সৃষ্টি করার|

সংশ্লিষ্ট দপ্তর ও এলাকা সূত্রে বুধবার সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভায় সরকারীভাবে বীর মুক্তিযোদ্ধাদের ৭১টি বীর নিবাস ভবন নির্মানের কাজ ২০২৩ সালে শুরু হয়| প্রতিটি ভবনের জন্য বরাদ্ধ হয় ১৭ লাখ ১০ হাজার টাকা| মুক্তিযোদ্ধা মন্ত্রানালয়ের অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহযোগীতায় এ প্রকল্পের কাজের ৩ বছর অতিবাহিত হয়ে গেলও এখনো শেষ হয়নি অধিকাংশ ভবনের কাজ| যে কারনে প্রাপ্ত সুবিধাভোগী মুক্তিযোদ্ধারা বছরের পর বছর রয়েছেন বিপাকে| বসবাসকৃত নিজেদের ঘর ভেংগে বিকল্প অনেকে থাকছেন পরিবার পরিজন নিয়ে ছাপড়া দিয়ে| বীর নিবাসপ্রাপ্ত অনেক মুক্তিযোদ্ধা ভবনে ওঠার আগেই মৃত্যুবরণ করেছেন| অভিযোগ রয়েছে নিম্নমানের কাজ হয়েছে, ভবনে ওঠার পূবেই পলেস্তরা খসে পরছে, মরিচা ধরেছে গ্রিলে, টাইলস উঠে যাচ্ছে, সেনিটেশন ও বিদ্যুৎ এর কাজ হয় নি এখনো অনেক ভবনে| এরকম পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী হাওলাদার বীর নিবাস ভবন পেলেও ঘরের সেনিটেশনের কাজ বাকী বিদ্যুতের কাজ হলেও খুলে পড়ছে বোর্ডগুলো, টাইলসগুলো উঠে যাচ্ছে মূল ফটোকের দরজাগুলো নিম্নমানের কাঠ হওয়ায় ছিটকানী লাগছে না ৩টি দরজাতেই| একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম শিকদার ৩ বছর অতিবাহিত হয়েছে তার ভবনের অধিকাংশ কাজ এখনো বাকী, পলেস্তরাও ব্যবহার হয়নি অনেক জায়গায়, বস্তাভর্তি জমাট বাঁধা সিমেন্ট গুড়ো করে ব্যবহার করা হয়েছে ইটের গাথুনীতে এরকম অভিযোগ করেন এ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম| তিনি ক্ষোভের সহিদ বলেন ২৬ মার্চ ১৬ ডিসে¤^র এলেই এর পূর্বেই ঠিকাদারের ২/৩ জন লোক এসে বলে আপনার মালামাল আসছে পড়ে আর কোন খবর থাকে না| ভাতার টাকা দিয়ে পুরাতন ঘরের জায়গায় টিনের ছাউনি ছোট একটি ঘর কের স্ত্রী নাতী নিয়ে বসবাস করছি| মৃত্যুর আগে কি ভবন দেখে যেতে পারব| এ ইউনিয়নের বীর নিবাসের ২ টি বভনেরই এখনো ৪০ ভাগ কাজ বাকী| তিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অসম্পর্ন কাজ সম্পর্ন করার জোর দাবী জানান| পাশ্ববর্তী পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তালেব খান (৮৫) এর ভবনের কাজ বিদ্যুৎ সেনিটেশনের কাজ এখনো হয়নি, পলেস্তরা দিলেও তা বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে, গ্রিলে ধরেছে মরিচা| ঠিকাদারকে মোবাইল করলে এখন আর মোবাইল ফোন ধরে নাএমন অভিযোগ করেন এ বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলে মামুন খান| একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান শরীফ গত বছর ১৫ ডিসে¤^র মৃত্যুবরণ করেন| তিনি তার ববনের নির্মানাধীন কাজ শেষ দেখে যেতে পারেনি| তার স্ত্রী অন্যের জমিতে থাকতেন, এখন নিরুপায় হয়ে অসম্পর্ন ভবনে বসবাস করছেন| এ ভবনটিতেও বিদ্যুৎ সেনিটেশনের কাজ হয়নি, পলেস্তরা অনেক জায়গায় বাকী | একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তার ভবনের কাজও অনেকটাই বাকী রয়েছে| নতুন ভবনে ওঠার আগেই পলেস্তরা খোসে পড়ছে| বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, মালামাল বাড়ি পর্যন্ত আন্তে গাড়ি খরচ দেওয়া হয়েছে তাতেও কষ্ট নেই ৩ বছর ধরে এরকম ভোগান্তিতে রয়েছি ঠিকাদার আগে ফোন দিলে ২/১ দিন ধরত এখন ফোনই ধরে না| বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব হাওলাদারের স্ত্রী বৃদ্ধ হাজেরা বেগম ১০০ বছরের উর্দ্ধে বয়স তার আকুতি সরকারীভাবে মুক্তিযোদ্ধা মন্ত্রানালয় পাকা ভবন দিয়েছে আমরা খুশি তবে কি মৃত্যুর আগে এ ঘরে বসবাস করে যেতে পারব| আমারা প্রশাসনের কাছে দাবী জানাই বাকী কাজটুকু শেষ করার| এরকম বহরবুনিয়া ইউনিয়নের ১০টি বীর নিবাস নির্মানের ভবনের কাজ অধিকাংশ বাকী|

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল বলেন ৭১ টি বীর নিবাস ভবনের কাজের নিন্মমানের বিষয়ে মুক্তিযোদ্ধাদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে| একাধিক ভবনের কাজ ফেলে রেখেছে ঠিকাদার বছরের পর বছর এখন খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে দূর্ভোগে রয়েছেন অনেক মুক্তিযোদ্ধাদের পরিবার| বর্ষা মৌসুমের আগেই অসম্পর্ন কাজগুলো সম্পন্ন করার জোর দাবী জানান সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি তিনি|

এ সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আহসান উল্লাহ বলেন, এ উপজেলায় মুক্তিযোদ্ধাদের ৭১ টি বীর নিবাস ভবন নির্মানের কাজ চলমান থাকরেও মাঝপথে থেমে যাওয়ায় পরবর্তীতে ঠিকাদরদের তাগিদ দিয়ে পুনরায় কাজ শুরু করা হয়েছে| কাজের অনিয়মের বিষয়গুলোউপজেলা নির্বাহী অফিসার মহোদয় মাঠ পর্যায়ে খোঁজ খবর নিয়ে দেখছেন| দ্রুত কাজটি সম্পর্নের বিষয়ে চেষ্টা করা হচ্ছে|

এ বিষয়ে বীর নিবাস প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন তিনি এ উপজেলায় যোগদান করার পরে মুক্তিযোদ্ধাদের আবেদনের প্রেক্ষিতে খোঁজ নিয়ে জানতে পেরেছেন বীর নিবাস প্রকল্পের নির্মানাধীন ভবনের বেশ কিছু কাজ অসম্পর্ন রয়েছে| ঠিকাদাররা কাজ করছেন না| তিনি তাদেরকে তাৎক্ষনিক নোটিশ দিয়ে ডেকে পুনরায় কাজটি শুরু করেছেন| যত দ্রুত সম্ভব বাকী কাজগুলো সমাপ্ত করার জন্য সর্বচ্ছো চেষ্ঠা অব্যাহত রয়েছে বলে এ কর্মকর্তা জানান|

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X