মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাগেরহাটে রাষ্ট্রীয় নীতিমালায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তি নিয়ে কর্মশালা

অরিন্দম দেবনাথ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম
বাগেরহাটে রাষ্ট্রীয় নীতিমালায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তি নিয়ে কর্মশালা

রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নীতিনির্ধারণে নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা, ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট শহরের ধানসিড়ি হোটেলে বাগেরহাট সিএসও হাবের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে একশনএইড বাংলাদেশ এবং বাস্তবায়ন করে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)–এর ‘সুশীল’ প্রকল্প। কর্মশালায় সভাপতিত্ব করেন বাগেরহাট সিএসও হাবের সভাপতি শেখ মাহাবুবুর রহমান। প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার (উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি) এ জেড এম মৌসুম ইসলাম এবং প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মোবিলাইজেশন) মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন আইআরভির ‘সুশীল’ প্রকল্পের বাগেরহাট জেলা সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ পাশা জয়। কর্মশালায় বাগেরহাট সিএসও হাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং যুব সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা হলে তা আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও জনগণমুখী হবে। পাশাপাশি ডিজিটাল যুগে নিরাপদ তথ্য ব্যবহার, ভুয়া তথ্য প্রতিরোধ এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাগেরহাট সিএসও হাবের সাধারণ সম্পাদক এমডি কামরুজ্জামান, সুজনের সভাপতি এস.কে.এ. হাসিবসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নাগরিক সমাজের অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করেন এবং তা উত্তরণে বাস্তবভিত্তিক সুপারিশ তুলে ধরেন। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত ও নিয়মিত করার আহ্বান জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X