মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি

মোংলায় আনন্দ মিছিল, তৃণমূলে উচ্ছ্বাস
এমএম ফিরোজ, মোংলা
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০২:৪০ পিএম
৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি

দীর্ঘ প্রায় আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মোংলায় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বুধবার রাতে পৌর শহরে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল নতুন এ কমিটি ঘোষণা করে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকুজ্জামান রাসেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন নেয়ামুল কবির রাহুল। দীর্ঘদিন পর জেলা কমিটি ঘোষণার খবরে জেলার বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উৎসবমুখর পরিবেশ। এরই ধারাবাহিকতায় মোংলায় আয়োজন করা হয় আনন্দ মিছিল।

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পৌর মার্কেট চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলে কলেজ ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পরে পৌর মার্কেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব পাওয়ায় বাগেরহাট জেলা ছাত্রদলে নতুন গতি সঞ্চার হবে। তৃণমূলের প্রত্যাশা পূরণে নতুন কমিটি সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম শুভ, সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনউদ্দীন জনি, সাবেক সদস্য মহসিন ভূইয়া, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম কাওসার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমজান, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি মো. আব্দুল্লাহ, মোংলা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি তানভীর ইসলাম সৌরভ।

মোংলা কলেজের সাবেক ছাত্রদল নেতা মো: ওয়াসিম আরমানের মতে , দীর্ঘদিন জেলা কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। নতুন নেতৃত্ব সেই স্থবিরতা কাটিয়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত করবে বলে তাদের প্রত্যাশা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X