মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কর্মস্থলে লাঞ্ছনার প্রতিবাদে মোংলায় ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন

​এমএম ফিরোজ, মোংলা
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৩:৪০ পিএম
কর্মস্থলে লাঞ্ছনার প্রতিবাদে মোংলায় ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন

​পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মোংলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ‘মোংলা উপজেলা মডেল ফারিয়া’ এই কর্মসূচির আয়োজন করে। গত ৪ মে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এলাকা থেকে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক ওষুধ প্রতিনিধিদের হাতকড়া পরিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৪ মে ঢাকায় পুলিশ যে ন্যাক্কারজনক কায়দায় প্রতিনিধিদের লাঞ্ছিত করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদে সারা বাংলাদেশের ওষুধ প্রতিনিধিরা রাজপথে নেমেছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার ও কর্মস্থলে প্রতিনিধিদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস মোংলা ফারিয়া’র সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “আমাদের 'দালাল' বলে হেয় করা হয়, অথচ আমরা এ দেশের সর্বোচ্চ শিক্ষিত সমাজ। আমরা জীবনের ঝুঁকি নিয়ে রোদ-বৃষ্টি উপেক্ষা করে চিকিৎসকদের কাছে ওষুধের মান ও কার্যকারিতা বুঝিয়ে দিই। আমরা দালাল নই, আমরাও স্বাস্থ্য খাতের সেবক। একজন শিক্ষিত পেশাজীবীকে হাতকড়া পরিয়ে জনসমক্ষে লজ্জিত করার অর্থ হলো পুরো সমাজকে লজ্জিত করা। আমরা সরকারের কাছে আমাদের কাজের নিরাপত্তা চাই এবং সব ধরনের তিরস্কার ও হয়রানি বন্ধের দাবি জানাই।”

​মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদসহ রাজিবুল ইসলাম, বিভাস মন্ডল, মো. টুটুল, মো. আব্দুল্লাহ, শরীফুল ইসলাম ও আশিক মজুমদারসহ অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা হুঁশিয়ারি দেন যে, প্রতিনিধিরা কর্মক্ষেত্রে নিরাপদ না হলে দেশের স্বাস্থ্য সেবা ও ওষুধ সরবরাহ ব্যবস্থা মারাত্মক সংকটে পড়বে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X