মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাগেরহাটে সাবেক যুবলীগ নেতা ইখলাস গাজী নিহত

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:০১ এএম
দুর্বৃত্তের হামলায় নিহত ইখলাস গাজী। ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলায় দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামে সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইখলাস গাজী রামপাল সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। ঘটনার পর হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে ইখলাস গাজী বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পাশের শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার নামে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গালাগাল করতে শুরু করেন।

এক পর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে মাহাবুবুর রহমান শিকদার ইখলাস গাজীর ওপর অতর্কিত হামলা চালান। তিনি কিল, চড় ও ঘুষি মারলে ইখলাস গাজী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপাল থানার তদন্ত কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X