মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

খানজাহান মাজারের দিঘি থেকে কুমিরের আক্রমণে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

অরিন্দম দেবনাথ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২:৩১ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬, ০১:০২ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের খানজাহান (র.) মাজারের দিঘি থেকে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ফাতেমা (৭) নামের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে মাজারের খাদেমরা রাতভর তল্লাশি চালিয়ে দিঘির মহিলা ঘাটের পূর্ব পাশ থেকে মরদেহটি দেখতে পান। পরে সেটি উদ্ধার করে মহিলা ঘাট এলাকায় রাখা হয়।

স্থানীয় ও মাজারের খাদেমদের ভাষ্য অনুযায়ী, ফাতেমা মাজার এলাকার এক বাকপ্রতিবন্ধী নারীর সন্তান। জানা যায়, ফাতেমার বয়স যখন এক বছর, তখন তার মা তাকে কোলে নিয়ে এলাকায় এসে বসবাস শুরু করেন। ওই নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় কথা বলতে পারেন না, ফলে তাদের নাম-পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনাটি ঘটে সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের খানজাহান (র.) মাজারের দিঘির মহিলা ঘাট এলাকায়। গোসল করতে নামার সময় ফাতেমাকে কুমিরে আক্রমণ করে টেনে নেওয়ার পর তার চিৎকারে স্থানীয়রা ও দর্শনার্থীরা দ্রুত নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার চেষ্টা চালান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসও রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ প্রচেষ্টার পরও শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে নিখোঁজ ফাতেমার মা, যিনি বাকপ্রতিবন্ধী, ঘটনার পর থেকে আরও নিস্তব্ধ হয়ে পড়েছেন। মেয়ের ব্যবহৃত ওড়না ও একটি বোতল কোলে নিয়ে তিনি দিঘির ঘাটে চুপচাপ বসে আছেন।

ঘটনার খবর পেয়ে রাতেই বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক বাগেরহাট গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার এবং মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X