মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চিতলমারীতে আটককৃত ৫০ বস্তা সার অবৈধভাবে বিক্রির অভিযোগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম
চিতলমারীতে আটককৃত ৫০ বস্তা সার অবৈধভাবে বিক্রির অভিযোগ

বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স ভাই ভাই ট্রেডার্সের আটককৃত ৫০ বস্তা সার অবৈধভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) বেলা ১২ দিকে মোল্লাহাটের চুনখোলায় নেওয়ার সময় মাছুয়ারকুল নামক স্থানে চিতলমারীর উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিধান রানা ও শাহ নেওয়াজ উক্ত সার আটক করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বিষয়টি ধামাচাপা দিতে আটকৃত সার তাৎক্ষনিক অরজিত মন্ডল নামের এক ব্যাক্তির কাছে বিক্রি করা হয়। এভাবে বিক্রি করা অবৈধ ও নিয়ম বর্হিভূত বলে জানিয়েছেন চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ।

বৃহস্পতিবার (৪জুন) বিষয়টি জানাজানি হলে উপজেলায় বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, শিবপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক ও বড়বাড়িয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক এস এম আব্দুল হক দীর্ঘদিন ধরে মোল্লাহাটের চুনখোলা বাজারের এক ব্যবসায়ীর কাছে গোপনে সার বিক্রি করে আসছিলেন। গত বুধবার তিনি ৪০ বস্তা টিএসপি সার, ৮ বস্তা ডিএপি ও ২ বস্তা ইউরিয়া সোহেল নামের এক নছিমন ড্রাইভারের মাধ্যমে মোল্লাহাটে পাচার করছিলেন।

এ সময় চিতলমারীর উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিধান রানা ও শাহ নেওয়াজ বড়বাড়িয়া ইউনিয়নের মাছুয়ারকুল নামক স্থানে উক্ত সার দেখতে পান। বিষয়টি সন্দেহ হলে তারা ওই সারের ক্যাশমেমো দেখতে চান। নছিমন চালক ক্যাশমেমো দেখাতে ব্যর্থ হলে তারা ওই সার আটক করেন। পরে বিষয়টি ধামাচাপা দিতে আটককৃত সার ক্যাশমেমোর মাধ্যমে মাছুয়ারকুল গ্রামের সার ব্যবসায়ী অরজিৎ মন্ডলের কাছে বিক্রি দেখানো হয়। অরজিত মন্ডল বড়বাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খুচরা সার বিক্রেতা অরবিন্দ মন্ডলের ছেলে। অরবিন্দ মন্ডল ২ বছর আগে মারা গেছেন।

শিবপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক ও বড়বাড়িয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক এস এম আব্দুল হক অবৈধভাবে সার বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি অরজিতের কাছে সার বিক্রির প্রায় ৫ লাখ টাকা পাব। তার কাছে আমি সার বিক্রি করেছি। সে আমার নিয়মিত কাষ্টমার। মোল্লাহাটে সার বিক্রির প্রশ্নই ওঠে না।’ চিতলমারী উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিধান রানা বলেন, ‘সন্দেহ হওয়ায় আমরা ৫০ বস্তা সার আটক করি। পরে ডিলার আব্দুল হক ক্যাশমেমো নিয়ে এলে আটককৃত সার অরজিতকে দিয়েছি।’

চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ বলেন, ‘এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নের খুচরা বিক্রেতার কাছে বিক্রির নিয়ম নেই। এটা অবৈধ ও নিয়ম বর্হিভূত।’ চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি খাদিজা আক্তার বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমি কৃষি অফিসারের সাথে কথা বলে খোঁজ নিচ্ছি।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X