মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৭:৩০ পিএম
সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বন্যপ্রাণী শিকারের সরঞ্জাম এবং ডাকাতি কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীসহ কুখ্যাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল আমিন বাচ্চু হাওলাদার (৪৫)কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে ধ্বংস করা হয়েছে দস্যু বাহিনীর একটি আস্তানা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৩ জুন) বিকেলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। এ সময় বাহিনীর সক্রিয় সদস্য আল আমিন বাচ্চু হাওলাদারকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে দস্যু বাহিনীর ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, শিংসহ একটি হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

এছাড়া অভিযানের সময় করিম শরীফ বাহিনীর ব্যবহৃত একটি আস্তানাও গুঁড়িয়ে দেওয়া হয়।

আটক আল আমিন বাচ্চুর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা এবং পুলিশের সমন্বয়ে মোরেলগঞ্জ উপজেলার পিসি বাড়ইখালী এলাকায় তার বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোস্ট গার্ডের দাবি, আল আমিন বাচ্চু হাওলাদার দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আটক ব্যক্তি মোরেলগঞ্জ উপজেলার পিসি বাড়ইখালী এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত, নিরাপদ এবং বন্যপ্রাণীবান্ধব অঞ্চল হিসেবে গড়ে তুলতে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X