মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোরেলগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব: এক নারীর মৃত্যু, আক্রান্ত দুই শতাধিক

জেলা সিভিল সার্জনসহ মেডিকেল টিমের ঘটনাস্থল পরিদর্শন
গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১২:৫৫ পিএম
মোরেলগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব: এক নারীর মৃত্যু, আক্রান্ত দুই শতাধিক

বাগেরহাটের মোলেলগঞ্জে বনগ্রাম ইউনিয়নে গত ১ সপ্তাহ ধরে মহামারী আকারে ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রভাব বিস্তার করেছে। গোটা গ্রাম জুড়ে এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ শতাধিক বৃদ্ধ, নারী পুরুষ সহ শিশুরা রয়েছে চিকিৎসাধীন। রাধা রানী দাস (৪২) নামে এক গৃহিনীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিষখালী, কাঠিপাড়া, বলভদ্রপুর আক্রান্ত এলাকা সরজমিন পরিদর্শন করেছেন বাগেরহাট জেলার সিভিল সার্জন ডাক্তার আ,স,ম মাহাবুবুল আলম উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ কামাল হোসেন মুফতি সহ ১০ সদস্যর একটি টিম। এছাড়াও জেলা প্রশাষক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিপূর্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী, কাঠিপাড়া ও বলভদ্রপুর এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২ শতাধিক মানুষ চিকিৎসাধীন রয়েছেন। প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগের প্রভাব। বিশেষ করে বিষখালী গ্রামের প্রতিটি ঘরে ঘরে ২/৩ জন নিয়মিত আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহনের জন্য যাচ্ছে। সিমান্তবর্তী পিরোজপুর সদর হাসপাতাল, বাগেরহাট জেলা সদর হাসপাতাল সহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবার অনেকে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাট জেলার সিভিল সার্জন ডাক্তার আ,স,ম মাহাবুবুল আলম উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১০ সদস্যর একটি টিম।

এ রোগে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে দেবাশিষ দাসের স্ত্রী রাধা রানী (৪২) নামে এক গৃহিনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আক্রন্ত হয়ে ১০ দিন ধরে খূলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় রয়েছেন একই গ্রামের আশিষ কৈবত্ত্য মিলন কৈবত্ত্য,দীপঙ্কর কুন্ড, সীতা রানী দাস, আরাধন চক্রবর্তী, উজ্জ্বল চক্রবর্তী, শিপন কৈবত্ত্য, বিপুল কৈবত্ত্য, ও তার পরিবারের ৩ জন। আক্রান্ত হয়ে চিকিৎসায় রয়েছেন স্কুল শিক্ষার্থী অন্তি দাস, শায়ন্তিকা কৈবত্ত্য সহ এরকম প্রতিটি ঘর থেকে ১/২ জন করে।

বৃহস্পতিবার সকালে ও খুলনায় চিকিৎসার জন্য গিয়েছেন অন্তু দাস, বিশ্বজিৎ দাস, স্বর্না দাস সহ একাধিক রোগীরা। এছাড়াও একই ইউনিয়নের পাশ্ববর্তী কাঠিপাড়া ও বলভদ্রপুর গ্রামেও প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে মহামারী আকাড় ধারন করেছে।

স্থানীয় ইউপি সদস্য সাধন কুমার চক্রবর্তী আক্রন্ত রোগীর স্বজন মনি সংকর দাস, দেবাশিষ দাস, অনাদি দাস, বৃষ্টি কৈবত্ত্য সহ একাদিকরা বলেন, প্রাথমিক পর্যায়ে ২/৪ জনের জ্বর, বমি, মাথাব্যাথা পরীক্ষার পরে ডেঙ্গু ধরা পরে। পরবর্তীতে গত ৭/৮ দিন ঘরে ঘরে আক্রান্ত হয়ে পরে ডেঙ্গু রোগে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাতায়াত ব্যবস্থা দীর্ঘ দূরের পথ হওয়ায় নিকটবর্তী জেলা সদর হাসপাতাল পাশ্ববর্তী পিরোজপুর হাসপাতাল চিকিৎসা নিয়েও সেখানে পরিবর্তন না হলে খুলনা ২৫০ সর্যা হাসপাতালে চিকিৎসায় ভর্তি রয়েছে ৩০/৩৫ জন রোগী এ গ্রামের।

ডেঙ্গু আক্রান্ত হয়ে নিহত রাধা রানী দাস

স্থানীয়ভাবে খালখননের ফলে বিভিন্ন স্থান থেকে আটকে গিয়ে পানি চলাচল বন্ধ হয়ে পরায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মশার উৎপত্তি বেড়ে যায়। স্থানীয় গ্রাম বাসী মশা নিধানের জন্য স্প্রে ব্যবহার, পরিচ্ছন্নতা অভিযান, মেডিকেল টিমের মাধ্যমে এলাকা ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

এ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি বলেন, বিশখালী গ্রামে ডেঙ্গুর প্রভাব বিস্তারের বিষয়ে ইতিমধ্য জেলা সিভিল সার্জন তিনি সহ ১০ সদস্যর একটি টিম ঘটনাস্থলে গিয়ে আক্রন্ত রোগীদের খোঁজ খবর নিয়েছেন। এবং জেলা সিভিল সার্জনের নির্দেশনায় এলাকা ভিত্তিক মেডিকেল টিম গঠন করে স্থানীয় পর্যায় পরীক্ষা নীরিক্ষা করা হবে বলে এ কর্মকর্তা জানান।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, উপজেলার বনগ্রাম ইউনিয়নে ডেঙ্গু বিস্তারের বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাষক সহ তিনি সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন । অন্থায়ী ভিত্তিতে ঐ এলাকায় ক্যাস্প করা নির্দেশনা দেওয়া হয়েছে। পরীষ্কার পরিচ্ছন্নতার অয়িানের ক্ষেত্রে শনিবার থেকে পগার মেশিসের মাধ্যমে মশা নিধানের জন্য স্প্রে দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাক্তার আ,স,ম মাহাবুবুল আলম বলেন, ডেঙ্গু আক্রান্তে আতংঙ্কের কোন কারন নেই। সচেতনতায় ও করনীয় বিষয়ে স্থানীয় পর্যায়ে এলাকার লোকজনের সাথে সার্বক্ষনিক মেডিকেল টিম যোগাযোগ রাখেছেন এবং ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে একটি টিম মাঠ পর্যায়ে কাজ করবেন।

মশা নিধনের বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ক্ষেত্রে উপজেলা নির্বা অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ কর্মকর্তা জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X