মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জীবননগরে হামলায় আহত জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে আমির ডা. শফিকুর রহমান

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম
জীবননগরে হামলায় আহত জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে আমির ডা. শফিকুর রহমান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে সংঘটিত হামলায় আহত জামায়াতে ইসলামীর নেতা মো. মফিজুর রহমানকে দেখতে ঢাকার কাকরাইলের অরোরা হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে গিয়ে আহত মফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকার পল্টন থানা আমীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

জানা যায়, শনিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় পূর্ববিরোধের জেরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতাকর্মীরা রড, চাইনিজ কুড়াল ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা কর্মীর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বাঁকা ইউনিয়ন জামায়াতের আমীর মো. মফিজুর রহমানসহ কয়েকজন গুরুতর আহত হন।

হামলায় মফিজুর রহমানের বড় ভাই ও জুয়েলারি ব্যবসায়ী মো. হাফিজুর রহমান গুরুতর আহত হলে প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে আহত মফিজুর রহমানসহ আরও কয়েকজনকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। বর্তমানে মফিজুর রহমান ঢাকার কাকরাইলের অরোরা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জীবননগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশ চলাকালে নেতাকর্মীরা বাসস্ট্যান্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে সাময়িক অবরোধ সৃষ্টি করেন, এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন।

বক্তারা নিহত হাফিজুর রহমানের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্যদিকে হাসপাতালে গিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। একই সঙ্গে তারা নিহত হাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X