মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে রিক্সাচালক শহিদ হত্যা মামলার অন্যতম আসামি আলিফ আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম
যশোরে রিক্সাচালক শহিদ হত্যা মামলার অন্যতম আসামি আলিফ আটক  ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরের চাঞ্চল্যকর অটোরিকশা চালক শহিদুল ইসলাম শহীদ হত্যাকাণ্ডের অন্যতম আসামি আলিফ (১৯) কে আটক করেছে র‌্যাব। এর আগে শনিবার রাতে ডিবি পুলিশ দুই আসামিকে আটক করে। এরপর রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে র‌্যাব-৬ যশোরের সদস্যরা মাগুরা জেলার শিমুলিয়া এলাকা থেকে তাকে আটক করে। আটক আলিফ যশোর সদর উপজেলার কোতয়ালী মডেল থানাধীন পাগলাদাহ মাঠপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নিহত শহিদুল ইসলাম শহীদ পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি তার বিধবা বোনের মালিকানাধীন অটোরিকশাটি ভাড়ায় চালাতেন। শহিদের বোন বিধবা হওয়ায় আসামি মিরাজ তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলত। এ কারণে শহিদুল ইসলাম ও তার বোন মিরাজকে অটোরিকশা চালাতে নিষেধ করেন।

এরই জের ধরে পূর্বপরিকল্পিতভাবে গত ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল সাড়ে ৪টার দিকে যশোরের পাগলাদাহ মাঠপাড়া এলাকায় শহিদকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা বশির আহম্মেদ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রাতেই ডিবি পুলিশ পাগলাদাহ গ্রামের মানিক জমাদ্দারের ছেলে ইয়াসিন হোসেন ওরফে ইরান এবং আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ হোসেনকে আটক করে। সর্বশেষ র‌্যাব-৬ যশোরের সদস্যরা ঝিনাইদহ র‌্যাবের সহযোগিতায় আলিফকে আটক করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X