মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চার প্রতিপক্ষের টার্গেটে ছিলেন সন্ত্রাসী সাগর

কী ছিল খুনের নেপথ্য?
অভিজিৎ ব্যানার্জি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
চার প্রতিপক্ষের টার্গেটে ছিলেন সন্ত্রাসী সাগর ¦ ফাইল ফটো

খুলনায় যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর হত্যাকাণ্ডের ঘটনায় ৪টি শক্তিশালী অ্যাঙ্গেল সামনে আসছে। ভাই অপর সন্ত্রাসী রমজান খুনের প্রতিশোধ নিতে সরব থাকায় রেলগেট কেন্দ্রিক প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের টার্গেটে ছিলেন তিনি।

একই সাথে খুলনা রুপসা এলাকায় তৈরি হয় তার আরো একটি সন্ত্রাসী বলয়‌। ওই বলায়ের প্রতিপক্ষ সন্ত্রাসীরাও ক্ষুব্ধ ছিলেন সাগরের উপর। একই সাথে রুপসা এলাকায় জমি কিনে প্রায় ২ কোটি টাকার বাড়ি তৈরি করার ঘটনা ও কাপড়ের ব্যবসা নিয়ে একটি পক্ষের সাথে দ্বন্দ্ব তৈরি হয়। আর রেলগেট এলাকার একাধিক মামলার আসামি তুহিনের স্ত্রী ডলিকে ভাগিয়ে নিয়ে বিয়ে করায় দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এ সাগর শেখ। যে কারণে হত্যাকাণ্ডে ৪ টি প্রতিপক্ষের কোনো একটি পক্ষ জড়িত বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে পুলিশি তদন্ত এগোচ্ছে। পরিবারের পক্ষে মামলার প্রস্তুতিও চলছে। এদিকে নিহত সাগর শেখের মরদহ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাজলিতে দাফন করা হয়েছে।

১৪ ডিসেম্বর রাতে খুলনার রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার চৌরাস্তার পূর্ব পাশে গুলি করে হত্যা করা হয় দেড় ডজন মামলার আসামি যশোরের রেলগেট এলাকার ফায়েক শেখের ছেলে শীর্ষ সন্ত্রাসী সাগরকে। ট্রিপল নাইনে ফোন পেয়ে রূপসা থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়া সাগর শেখ কে উদ্ধার করে।

তবে হত্যার কি কারণ ওই রাতে কিংবা গত পরশু পর্যন্ত পুলিশ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। তবে রুপসা এলাকায় জমি কিনে বাড়ি করায় সন্ত্রাসী সাগর শেখের সাথে স্থানীয় কোন চক্রের দ্বন্দ্ব থাকতেও পারে, এবং সেই দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটেছে কিনা তদন্ত করা যেতে পারে বলে জানিয়েছেন রূপসা থানার অফিসার আব্দুর রাজ্জাক মীর। এদিকে খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর খুন হওয়ার খবর ছড়িয়ে পড়লে যশোর রেলগেট এলাকা থেকে আসছে নানামুখী তথ্য।

হত্যাকাণ্ডের ব্যাপারে যশোরে দুটি শক্তিশালী প্রতিপক্ষ জড়িত থাকতে পারে বলে অনেকে গ্রামের কাগজকে জানিয়েছেন। সূত্রের দাবি, ২০২৪ সালের ৮ মার্চ নিজ এলাকায় সাগরের ভাই ৩২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রমজানকে হত্যা করে এলাকার চিহ্নিত প্রতিপক্ষ সন্ত্রাসীরা। আর সাগর শেখ ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এলাকায় নানামুখী মহড়া, নতুন করে সন্ত্রাসীদের জড়ো করে শক্তি সঞ্চয়ের জানান দিতে থাকেন। এমনকি ভাই রমজানের অভিযুক্ত খুনিদের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়েছিলেন। পালিয়ে থাকা অনেক আসামির বাড়িতে গিয়ে স্বজনদের গায়ে হাত তুলেছিলেন।

এ নিয়ে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ সাগর শেখ কে হত্যার পরিকল্পনা করতে পারে। এছাড়া সন্ত্রাসী সাগর শেখ এলাকার তারই পরিচিত তুহিনের স্ত্রী ডলির সাথে প্রেমজ সম্পর্ক তৈরি করে তাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। এ নিয়ে এ নিয়ে তুহিনের সাথে তার বিরোধ চরমে ওঠে। তুহিন তাকে না নানা হুমকি দিয়েছিল। একদিকে ভাইয়ের খুনিরা সরব, অপর দেখে তুহিনের স্ত্রীকে বিয়ে করায় তুহিন পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠেন সাগরের উপর।

সব মিলিয়ে এলাকা ছেড়ে দীর্ঘদিন খুলনায় আত্মত্মগোপনে ছিলেন সাগর শেখ। মাঝে একটি মামলায় আটক হলেও সাগর জামিনে বের হয় মাস কয়েক আগে। এদিকে কয়েকদিন আগে রেল গেট এলাকার একটি মাদক সিন্ডিকেটের প্রধানের বাড়িতে সাগর শেখ কে শায়েস্তা করার জন্য একটি গোপন মিটিং হয় বলেও ওই সূত্রের দাবি। যশোরের দুইটি প্রতিপক্ষের যে কোন একটি পক্ষ এই হত্যাকান্ড ঘটাতে পারে বলে রেলগেট সূত্রের দাবি।

এদিকে খুলনা রুপসা এলাকার একটি সূত্র জানিয়েছে, তুহিনের স্ত্রীকে বিয়ে করে নিয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে থেকে শেষমেষ রূপসা এলাকায় আস্তানা গাঁড়ে সাগর। সেখানে স্ত্রীর নামের জমি কিনে বাড়ি করে দেন তিনি। ওই বাড়ি করা নিয়ে এবং ওই এলাকায় কাপড় ব্যবসা কেন্দ্রিক একটি প্রতিপক্ষ তৈরি হয় তার। ওই পক্ষের সাথেও তার সম্প্রতি দ্বন্দ চলে আসছিল। কাজেই হত্যা কান্ডে রুপসা এলাকার কোনো চক্রের হাত থাকতে পারে।

এদিকে এই অ্যাঙ্গেলগুলো সামনে নিয়ে হত্যাকাণ্ডে তদন্ত এগোচ্ছে। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন নিহত সাগর শেখ রুপসা এলাকায় জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করেছেন। এ বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে এখনো পরিষ্কার নয়। তবে কয়েকটি অ্যাঙ্গেল সামনে আসছে যা তদন্তের আওতায় আনা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এজাহার হাতে আসলে তদন্ত আরো জোরালোভাবে এগুবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X