মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে কৃষি ব্যাংকের ব্যবস্থাপককে অজ্ঞান করে ১২ লাখ টাকা লুট

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি-ইন্টারনেট

বাংলাদেশ কৃষি ব্যাংক যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া শাখার ম্যানেজার খলিলুর রহমানের (২৮) সাথে হ্যান্ডশেক করে ১২ লাখ টাকা লুটের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তিনি মণিরামপুর উপজেলার বিপ্রকণা গ্রামের আমজাদ আলীর ছেলে। বর্তমানে যশোর শহরের ষষ্টিতলা পাড়ার ফায়ার সার্ভিসের বিপরীতে একটি বাড়িতে থাকেন।

খলিলুর রহমান জানান, তিনি কৃষি ব্যাংক খেদাপাড়া শাখার ব্যবস্থাপক। গত সোমবার নিজের প্রয়োজন অনুযায়ী ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলে একটি মোটরসাইকেল যোগে যশোর শহরের দিকে রওনা দেন। দুপুর সোয়া একটার দিকে যশোর-রাজগঞ্জ সড়কের গোয়ালদা বাজারের কাছে পৌঁছালে একজন অজ্ঞাত ব্যক্তি তার মোবাইলে কল করেন। ০১৯৪৮-৪৭৮১৩১ নম্বর থেকে ফোন করে বলা হয়, আপনার ব্যাংকে কিছু টাকা জমা রাখার জন্য কথা বলার দরকার।

তিনি তাদেরকে চাঁচড়া কাঁচাবাজারে অপেক্ষা করতে বলেন। বেলা দেড়টার দিকে তিনি কাঁচাবাজারের কাছে আসলে দুই-তিন জন অজ্ঞাত ব্যক্তি তার কাছে এসে হ্যান্ডশেক করেন। এরপর তিনি ধীরে ধীরে অন্যমনস্ক হয়ে যান। এরপর ওই দুর্বৃত্তরা তার ব্যাগ খুলে ১২ লাখ টাকা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক হলে দেখেন ব্যাগ ফাঁকা, টাকা নেই। অজ্ঞাত ব্যক্তিরা ১২ লাখ টাকা নিয়ে চাঁচড়া চেকপোস্টের দিকে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও টাকা ফিরে না পাওয়ায় তিনি থানায় মামলা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X