
যশোরের চিহ্নিত মাদক কারবারি তরিকুল ইসলামকে (৪০) আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। গত ২৩ জানুয়ারি দিবাগত রাত ১২টার যশোর বিমানবন্দর সড়কের ইংলিশ স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে তরিকুল ইসলামকে আটক করা হয়। এরপর তার পকেট তাল্লাশি করে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানিয়েছেন, তরিকুল ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বে যশোর কোতোয়ালি থানায় ছয়টি মামলা রয়েছে। তিনি শহরতলীর বালিয়া ভেকুটিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হয়েছে। ২৪ জানুয়ারি বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন