মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরের লাইভ বেকারিকে জরিমানা, বিপুল পরিমান বাসি কেক উদ্ধার

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোর শহরের রেল রোড এলাকার লাইভ বেকারিতে বাসি কেক বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে অর্ধলাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার দুপুরে পরিচালিত এই অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, দুপুর ১২টার দিকে গোপন অভিযোগ ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রেল রোডের লাইভ বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বেকারির ফ্রিজ ও সংরক্ষণাগার তল্লাশি করে বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ বাসি কেক পাওয়া যায়।

তিনি বলেন, ভোক্তা অধিকার আইন অনুযায়ী বাসি ও নিম্নমানের খাবার বিক্রি করা গুরুতর অপরাধ। লাইভ বেকারিতে বিক্রির জন্য যেসব কেক রাখা হয়েছিল, সেগুলো পরীক্ষা করে দেখা যায় মেয়াদোত্তীর্ণ এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। যা সরাসরি ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

অভিযানের সময় বেকারির মালিক মমিনুল ইসলাম প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায় ম্যানেজার নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনিয়মের সত্যতা নিশ্চিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X