মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাঘারপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দেড়লাখ টাকা জরিমানা

সিনিয়র রিপোর্টার, বাঘারপাড়া (যশোর)
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম
রোববার বাঘারপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভূপালী সরকার। ছবি: প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে কারাদণ্ড ও দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ মার্চ) উপজেলার দরাজহাট ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে এ দণ্ড দেয়া হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন, এস্কেভেটর (খননযন্ত্র) চালক সাব্বির হোসেন (১৮) ও তার বাবা শাহাবুদ্দিন (৩৮)। এদিন দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সম্প্রতি প্রভাবশালী একটি চক্র উপজেলার সৈয়দ মাহমুদপুর এলাকায় সরকারি ও মালিকানাধীন কৃষি জমিতে খননযন্ত্র দিয়ে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছে। স্থানীয়রা তাদেরকে বাধা দিলেও প্রভাবশালীরা তাদের বাধা উপেক্ষা করে। রোববার দুপুরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে দুজনকে কারাদণ্ড-জরিমানা করেছেন। এ সময় দুটি এস্কেভেটর, দুটি ড্রাম ট্রাক ও একটি ট্রাক্টরসহ মাটিবহনকরী ট্রলি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভুপালী সরকার জানান, সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিলো একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে দেড় লাখ জরিমানা ও অনাদায়ে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা টাকা পরিশোধ করতে না পারায় কারাদণ্ড বলবৎ রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X