
যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্ক বকেয়া বেতনের দাবিতে ২ মার্চ আইটি পার্কে অবস্থিত অনলাইন গ্রোসারি শপ 'চালডাল'-এর কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। তবে চালডাল অফিসে অস্থিরতা থাকলেও আইটি পার্কের অন্যান্য সকল প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
বিক্ষোভের কারণ: প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সকালে চালডাল অফিসের কর্মীরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে অফিস প্রাঙ্গণে জড়ো হন। আন্দোলনরত কর্মীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে তাদের বেতন অনিয়মিতভাবে পরিশোধ করা হচ্ছে। বারবার কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও কোনো সুরাহা না হওয়ায় তারা আজ কর্মবিরতি ও বিক্ষোভের ডাক দেন। বিক্ষোভরত কর্মীরা জানান, পাওনা টাকা আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না দাবি তুলছে।
অন্যান্য প্রতিষ্ঠানের চিত্র: চালডাল অফিসের এই অভ্যন্তরীণ সমস্যার প্রভাব পড়েনি আইটি পার্কের বাকি অংশে।
পার্কের অন্যান্য সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম, কল সেন্টার এবং আইটি প্রতিষ্ঠানের কার্যক্রম যথাসময়ে শুরু হয়েছে এবং কর্মীরা নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করছেন। পার্কের সাধারণ পরিবেশ শান্ত রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে প্রধান ফটকগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চালডাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরের উপ-সহকারী পরিচালক নজরুল ইসলাম জানিয়েছে, পার্কের সার্বিক শৃঙ্খলা রক্ষা এবং অন্য অফিসগুলোর কাজের পরিবেশ যেন বিঘ্নিত না হয়, সেদিকে তারা কড়া নজর রাখছেন। তারা আশা করছেন, চালডাল কর্তৃপক্ষ দ্রুত তাদের অভ্যন্তরীণ সংকট সমাধান করে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে।
এ ব্যাপারে সম্রাট আইটির সিইও মুনসুর আলী, অংশ লিমিটেডের মোহাম্মদ মহিদুল ইসলাম, ডিজাইন মাস্কিটিয়ারের অফিস ইনচার্জ জাকারিয়া হোসেন শুভসহ অনেকেই বলেন তাদের অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান। শুধুমাত্র চালডাল কোম্পানির অফিসে বেতন নিয়ে সমস্যা চলছে।
মন্তব্য করুন