
যশোরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মিলনমেলায় পরিণত হয়। শহরের পৌর কমিউনিটি সেন্টারের এই আয়োজনে জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
সোমবার বিকেলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল।
তিনি তাঁর বক্তৃতায় ইফতার মাহফিলে উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হয়েছে। আমরা সব সময় বলেছি, দেশের উন্নয়নের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য ছাড়া কোন জাতি কখনো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না, সুখী সমৃদ্ধশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না।
তিনি আরও বলেন, আমরা বিগত সময়ের রাজনৈতিক বিভাজন থেকে বেরিয়ে এসে, সহনশীলতা, উদারতা, ভালবাসা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের দেশকে গড়তে চাই। আমরা সব দল, মত, ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে দেশকে গড়তে চাই। বিরোধী দল হিসেবে আমরা অবশ্যই সরকারি দলের দেশ ও জাতির কল্যাণে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সিয়াম এবং সবরের মাস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। আমরা দেশে মুক্ত গণতান্ত্রিক নির্বাচনের জন্য দীর্ঘদিন রাজপথে লড়াই করেছি। সেই কাক্সিক্ষত স্বপ্ন আমাদের বাস্তবায়িত হয়েছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। আজকে নতুন যাত্রা শুরু হয়েছে, বাংলাদেশকে নতুনভাবে বিনির্মানের জন্য। নবী করিম স: এর আদর্শকে ধারণ করে আগামী দিন বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে রূপান্তর করার জন্যে সকল দল মতের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ইফতার মাহফিলে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য যশোর-১ আসনের এমপি মাওলানা আজীজুর রহমান, যশোর-২ আসনের এমপি মোসলেহ উদ্দিন ফরিদ ও যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক।
তারা তাদের বক্তৃতায় যশোর তথা বাংলাদেশের উন্নয়নের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা মো: আব্দুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন ভিপি আব্দুল কাদের, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসসহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী।
ইফতার মাহফিলে আট শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য বিএনপি, এনসিপি, যুবশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, আলেম ওলামা, কবি, লেখক, সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর কমিউনিটি সেন্টারের সামনে, নিচ তলা ও দোতলায় রোজাদারদের বসার ব্যবস্থা করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর।
মন্তব্য করুন