মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা

বাঘারপাড়ায় শামীমের দেয়া ঈদ উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

বাঘারপাড়া (যশোর) অফিস
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১২:৫৮ পিএম
ঈদ উপহার বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার৷

ঈদের নতুন পোশাক কিনে ভ্যানচালক বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন সাত বছর বয়সী স্কুল পড়ুয়া অনিক হাসান। বাবার পক্ষে সে হাতে নেয় ঈদ উপহার সামগ্রী।

এ সময় তার চোখেমুখে ফুটে ওঠে খুশির ঝিলিক। শুধু অনিকের বাবাই নয়; যশোরের বাঘারপাড়ার বিভিন্ন বাজার ও মোড় ঘুরে ঘুরে শ্রমজীবী ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার৷ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ উপহার দেওয়া হচ্ছে।

উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে, সেমাই, চিনি, গুড়া দুধ, ছোলা, আলু, পেঁয়াজ ও মুড়ি। শুক্রবার বিকেলে উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহির হোসেন সুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম খোকন, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম ও খালেদ হাসান তুষার।

উপহারসামগ্রী পেয়ে ষাটোর্ধ্ব বিধবা হামিদা বেগম বলেন, ‘তোরা আমার জন্যি উপহার আনিছিস আমি অনেক খুশি বাবা। খালেদা জিয়ার জন্যি দোয়া করি।’ চৌদ্দ বছর বয়সী ভ্যানচালক প্রান্ত বলে, ‘আমাগের খুব কষ্টে দিন যাচ্ছে। এই উপহার দেখলি মা খুব খুশি হবেনে।’

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার জানান, ঈদ আনন্দের ভাগিদার হওয়ার অধিকার সবারই আছে। কর্মসূচির প্রথমদিনে পাঁচশ শ্রমজীবী ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এরপর আরও পাঁচশ প্যাকেট বিতরণ করা হবে। এমন কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান শামীম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X