
যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাখোলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে মা-ছেলেসহ দুইজন আহত হয়েছেন। শনিবার সকাল ৯ টার দিকে দোহাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দোহাখোলা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ লিটন হোসেন (৩৮) এবং তার স্ত্রী লাল বানু খাতুন (৫৫)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার তারেক, মিঠু ও লিটনদের সাথে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে আহতদের বসতবাড়িতে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর করে এবং তাদের মারধর করে আহত করে। পরে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মন্তব্য করুন