মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

খাজুরায় এমপি গোলাম রসুলকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, খাজুরা (যশোর)
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম
যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ছবি: প্রতিনিধি

যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে শনিবার খাজুরায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় জহুরপুর ইউনিয়নের যাদবপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গ্রামবাসী তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। সংবর্ধিত অতিথি এলাকার উন্নয়নে সর্বদা নিজেকে বিলিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি গোলাম রসুল বলেন, জহুরপুর বাঘারপাড়া উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়ন। বিগত সরকারের সময়ে বৈষম্যের কারণে রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম পিছিয়ে গিয়েছিল। তিনি জানান, ইউনিয়নটিকে অবহেলার গ্লানি থেকে বের করে টেকসই উন্নয়নের আওতায় আনার জন্য দ্রুত কাজ শুরু করা হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয়ক কমিটির সদস্য এম. জিহাদ। বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান ও যশোর জেলার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা এনসিপির সিনিয়র সংগঠক কামরুল ইসলাম নান্টু, যাদবপুর যুব জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান, যাদবপুর বিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আক্তারুজ্জামান, জহুরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুর কাদের, জামায়াত নেতা মাওলানা আসাদুজ্জামান এবং জেলা যুবশক্তির আহবায়ক ইমদাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবনেতা খালিদ বিন সাইফুদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে এমপি গোলাম রসুল মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বন্দবিলা ইউনিয়ন জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X