
যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। যশোর -৬ কেশবপুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী এমপি এক হাজার জনকে নগদ অর্থ এবং ৭০০ জনকে শাড়ি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রেকসোনা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোক্তার আলী এমপি, যিনি প্রধানমন্ত্রীর দেয়া এই ঈদুল ফিতরের সহায়তা কর্মসূচিকে স্বাগত জানান। তিনি সরকারি বরাদ্দের সুষ্ঠু বণ্টন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার গুরুত্বও উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক খুলনা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি প্রভাষক তবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপসন : কেশবপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও শাড়ি তুলে দিচ্ছেন অধ্যাপক মোক্তার আলী এমপি।
মন্তব্য করুন