মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে মানসিক প্রতিবন্ধী তরুণী নিখোঁজ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৭ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৭ এএম
তানহা তাবাচ্ছুম এশা । ছবি : সংগৃহীত

যশোর শহরে তানহা তাবাচ্ছুম এশা (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধী তরুণী নিখোঁজ হয়েছেন। তিনি শহরের ওয়াবদাহ রোড (সরকারি মহিলা কলেজ সংলগ্ন) এলাকার বাসিন্দা এবং আবু জাফরের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে এশা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এ ঘটনায় এশার বড় বোন নাজনীন নাহার নিশা যশোর কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, এশা নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে খোঁজ অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ এশার শারীরিক বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার এবং স্বাস্থ্যে ভালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল খয়ের রঙের গোল ফ্রক, লাল ওড়না এবং পায়ে জুতা। তিনি যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

এশার সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার : ০১৬২২৪১৪৪১২ (নাজনীন নাহার নিশা)।

পরিবারের সদস্যরা দ্রুত এশার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X