মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
অপপ্রচার কুৎসা রটনা ও ব্ল্যাকমেইলের অভিযোগে 

আলোচিত এস্কেন্দারের বিরুদ্ধে যশোরে যুবদল নেতা তমাল ও রানার মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম
অভিযুক্ত এস্কেন্দার আলী জনি। ছবি: সংগৃহীত

যশোর জেলা যুবদলের শীর্ষ দুই নেতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, কুৎসা রটনা, ব্ল্যাকমেইল এবং জীবননাশের হুমকির অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আলোচিত এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে। সাইবার সুরক্ষা আইনে মামলা দুটি করেছেন জেলা যুবদলের আহ্বায়ক এ কে আজাদ তমাল এবং সদস্য সচিব আনছারুল হক রানা। জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন।

এজাহার সূত্রে জানা যায়, এস্কেন্দার আলী জনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কিন্তু দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই জনি ক্ষুব্ধ হয়ে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শুরু করেন।

বাদীদের অভিযোগ, জনি তার নিজ নামীয় ফেসবুক আইডি Skean Dar Ali Jony এবং Saiful Islam Rana Ges Shitab Ashhab Chowdhury ’সহ একাধিক ভুয়া আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে মানহানিকর পোস্ট ও লাইভ ভিডিও প্রচার করে আসছেন। পহেলা এপ্রিল ২০২৬ তারিখ সকালে বাদীরা নিজ নিজ বাড়িতে অবস্থানকালে দেখতে পান, অভিযুক্ত জনি তার ব্যক্তিগত আইডি থেকে লাইভে এসে তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত জনি ও তার সঙ্গে থাকা আরও ২-৩ জন অজ্ঞাতনামা সহযোগী মিলে নেতাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন এবং তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে নিয়মিত অপপ্রচার চালাচ্ছেন। এমনকি আসামিরা তাদের জীবননাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

মামলা দায়েরের সময় বাদীরা আসামির ফেসবুক অপপ্রচারের প্রমাণ হিসেবে তার বিতর্কিত ভিডিওচিত্রের একটি পেনড্রাইভ এবং ফেসবুক পোস্টের স্ক্রিনশটসহ বিভিন্ন প্রমাণাদি সংযুক্ত করেছেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, অভিযোগ তদন্ত শুরু হয়েছে। আসামিকে ধরতে পুলিশ মাঠে নেমেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X