মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে বর্ণিল আয়োজনে উদযাপিত হবে পহেলা বৈশাখ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম
কালেক্টরেট সভাকক্ষে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ¦ ছবি গ্রামের কাগজ

যশোরে বর্ণিল আয়োজনে উদযাপিত হবে পহেলা বৈশাখ। সকাল সাড়ে আটটায় টাউন হল ময়দান থেকে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কালেক্টরেট মার্কেটের সামনের গেট দিয়ে বের হয়ে দড়াটানা চিত্রামোড় চৌরাস্তা কোতোয়ালী থানার সামনে দিয়ে বিবর্তণ ও কিংশুকের সামনে দিয়ে মাইকপট্টি হয়ে টাউনহল মাঠে গিয়ে শেষ হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, শোভাযাত্রায় মুখ ঢাকা মুখোশ নিষিদ্ধ থাকবে। তবে মুখোশের প্রতিকৃতি হাতে বা প্লাকার্ড হিসেবে ব্যবহার করা যাবে। যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করবে। এ সব সংগঠনকে যশোর জেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। নিরাপত্তা বিষয়ে অনুষ্ঠান করার আগে থেকে অবহিত করা এবং সন্ধ্যার আগে সব ধরণের অনুষ্ঠান শেষ করতে হবে।

বুধবার বেলা এগারটায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুতি সভায় এ সব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভা সঞ্চালনা করেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

সভায় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, যশোরে বরাবরই নান্দনিকভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়। তবে নতুন সরকারের নতুন নববর্ষকে আমরা আরো আনন্দঘন, উৎসবমূখর ও বর্ণিল আয়োজনে করতে চাই। আবহমান বাংলার চিরাচরিত রূপ শোভযাত্রায় ফুটিয়ে তোলার জন্য সবাইকে তিনি আহবান জানান।

যশোর জেলা পরিষদের প্রশাসক দোলোয়ার হোসেন খোকন বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলো আর্থিক টানাপোড়েনের মধ্যেও পহেলা বৈশাখ উদযাপনে নানা প্রস্তুতি নেয়। তাদের পাশে থেকে উৎসাহ প্রদানের জন্য যারা অনুষ্ঠান আয়োজন করছে প্রতিটি সংগঠনকে পাঁচহাজার টাকা করে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান দেয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, শোভাযাত্রা ও বৈশাখের সকল অনুষ্ঠান আয়োজন নির্বিঘ্ন করতে মাঠে থাকবে পুলিশ বিভাগ। যানজট নিরসনসহ নিরাপত্তা প্রদানের সব ধরণের সহায়তা করা হবে। তবে সব সংগঠনকে নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক ও যশোর ক্লাবের সাধারণ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, সাংস্কৃতিক নেতা সানোয়ার আলম খান দুলু, দীপংকর দাস রতন, কাজী মামুনুর রশীদ, দেওয়ান মোর্শেদ আলম, আনিসুজ্জামান পিন্টু প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X