মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে প্রায় কোটি টাকার ভোজ্য তেল মজুত, নওয়াব মিলসকে জরিমানা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
যশোরে প্রায় কোটি টাকার ভোজ্য তেল মজুত, নওয়াব মিলসকে জরিমানা । ছবি-গ্রামের কাগজ

যশোরে ৪৩ হাজার ৬৫৬ লিটার ভোজ্য তেল মজুদ রাখায় মেসার্স নওয়াব মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে শহরের নীলগঞ্জ এলাকার ওই মিলটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব যৌথ অভিযান চালায়। এ সময় মিলটিতে বিপুল পরিমাণ সয়াবিন, পাম ও সুপার তেলের মজুত পাওয়া যায়। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মিলটিতে ৮৪টি ব্যারেল ভর্তি ১৭ হাজার ১৩৬ লিটার সয়াবিন তেলের মজুত ধরা পড়ে। ওই পরিমাণ সয়াবিন তেলের বাজার দর ৩৪ লাখ ২৭ হাজার ২০০ টাকা। এ ছাড়াও ৩১ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ৯০ ব্যারেল ভর্তি ১৮ হাজার ৩৬০ লিটার পাম ওয়েল এবং ১৫ লাখ ৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৪০ ব্যারেল ভর্তি ৪ হাজার ১৬০ লিটার সুপার তেলের মজুত পাওয়া যায়। সবমিলিয়ে ৮০ লাখ ৯৪ হাজার ৭২০ টাকা মূলের তেলের মজুত পাওয়া যায় মিলটিতে। সূত্র জানায় , মজুত ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মিলটির মালিক হাসিব ইমামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তেল মজুত না করে দ্রুত বিক্রির ব্যাপারে মুচলেকা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X