
'যুবকরাই লড়বে, সোনার বাংলা গড়বে' স্লোগানকে সামনে রেখে যশোরে যশোর ব্লাড ফাউন্ডেশেনর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের যশোর পৌর পাের্ক আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া, উপহার বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের টেকনোলজিস্ট রফিকুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাবিক হোসেন সাহস, সাবেক সদস্য সচিব মো. আল আমিন হোসেন মুকুল এবং বর্তমান সদস্য ফাহিম, তানহা মল্লিক, সিমন, তারমিন, সাঈদ, মিকাইল, নাফি, মেহেরাব, গালিব ও ইয়ামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বিশেষ করে রক্তদান কার্যক্রম ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা প্রশংসনীয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, যুবকরাই আগামী দিনে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষে কেক কাটা ও উপস্থিতদের মাঝে উপহার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন