
যশোর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তৃতা করেন নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান। মূল উপাসনালয় ছিলেন কারিগরি বিশেষজ্ঞ মো. নুরুল আমিন তালুকদার। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পে সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় যশোর পৌর এলাকায় প্রায় ৫০ কিলোমিটার সড়ক, ড্রেন উন্নয়ন ও স্ট্রিট লাইট স্থাপন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, একটি বাস টার্মিনাল, একটি বহুতল কিচেন মার্কেট, একটি পৌর সুপার মার্কেট, দুটি পার্ক, পাবলিক প্লেস উন্নয়ন, বহুতলবিশিষ্ট কমিউনিটি সেন্টার, আধুনিক পাবলিক টয়লেট এবং ফুটপাত নির্মাণের পরিকল্পনা রয়েছে। কর্মশালায় জানানো হয়, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে সংযুক্ত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই প্রকল্পটির মূল উদ্দেশ্য। এছাড়াও পৌরসভা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সহায়তা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এসময় উপস্থিত ছিলেন শহর পরিকল্পনাবিদ সাইফুর রহমান, ইসলাম সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, প্রকৌশলী মুহাম্মাদ শামসুর রহমান, যশোর পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, নগর পরিকল্পনাবিদ সুলতানা সাজিয়া, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ড, সহকারি প্রকৌশলী (পানি) বিএম কামাল আহম্মেদ, সহকারি প্রকৌশলী মোকলেছুর রহমান, সাইফুজ্জামান তুহিন, সমাজ উন্নয়ন কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ।
মন্তব্য করুন