মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অমারেশ বিশ্বাস, রাজগঞ্জ
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম
রাজগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে মনিরামপুর থানার অন্তর্গত নোয়ালী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য এ অভিযান চালান। অভিযানকালে সন্দেহভাজন দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তবে এতদিন তারা ধরা-ছোঁয়ার বাইরে ছিল। অবশেষে পুলিশের এই অভিযানে তারা আটক হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আটককৃতরা হলেন— মোঃ ইসমাইল হোসেন (৪৫), পিতা: আঃ রহিম গাজী, গ্রাম: নোয়ালী গাজীপাড়া এবং মোঃ সোহেল রানা (২২), পিতা: মিজানুর রহমান, গ্রাম: নোয়ালী মিস্ত্রি পাড়া। তারা উভয়েই মশ্বিমরনগর ইউনিয়নের বাসিন্দা, থানা মনিরামপুর, জেলা যশোর।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন জানান, “মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X