মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোর উদীচীর বর্ষবরণ উদযাপন পা রাখছে ৫০বছরে

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পিএম
যশোর উদীচীর বর্ষবরণ উদযাপন পা রাখছে ৫০বছরে

বর্ষবরণে ৫০বছরে পদার্পন করতে যাচ্ছে উদীচী যশোর সংসদ। ”প্রজ্ঞাময় আলোকে তিমিরবিনাশী প্রভাত হোক” এই শ্লোগানকে সামনে রেখে যশোর পৌর উদ্যানে দুই পর্বে অনুষ্ঠিত হবে এবারের বর্ষবরণ উৎসব। এই দুই পর্বের প্রথম প্রভাতী পর্ব ভোর ৬.৩১ মিনিট থেকে সকাল ১১টা পর্যন্ত ও দ্বিতীয় পর্বের বৈকালিক অনুষ্ঠান বিকোল ৩.০১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুই পর্বের শুরুতে প্রথম পর্বের অনুষ্ঠানে শ্রোতাদের স্পর্শকাতর হৃদয় এবং সঙ্গীতকে এক সুরে বাধঁতে আহির ভৈরব রাগের মধ্যে দিয়ে শুরু হবে বৈশাখের আহবান পর্ব।

রবি ঠাকুরের এসো হে বৈশাখ এসো এসো গানের পর থাকবে পাঁচ গীতিকবি রবীন্দ্র-নজরুল, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদের গান। এছাড়াও শিশুতোষ পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ডাকঘর, বাংলার হারানো দিনের গাণ, জীবনমুখী গান, প্রতিবাদী সংগীত, লোক সংগীত, আধুনিক গান ও লোকনৃত্য। বর্ষবরনে থাকছে পল্লী কবি জসিম উদ্দীন রচিত গল্প অবলম্বনে বেদের মেয়ের উপর নির্মিত নৃত্যনাট্য ও যাত্রাপালা শাহজাহান পরিবেশিত হবে।

উদীচীর বর্ষবরণ উৎসবে প্রতিবছর একজন উদীচীকর্মীকে ডাক্তার কাজী রবিউল হক নববর্ষ পদক প্রদান করা হবে। রোববার দুপুরে উদীচী যশোর সংসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদীচী যশোর সংসদের বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদ ১৪৩৩ এর সদস্য সচিব সাজ্জাদুর রহমান খান বিপ্লব। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদ ১৪৩৩ এর আহবায়ক এডভোকেট আমিনুর রহমান হিরু, যুগ্ম সদস্য সচিব আলমগীর কবির, বর্ষবরণ কার্ড তৈরি কমিটির আহবায়ক আসিফ আকবর নিপ্পন ও আপ্যায়ন কমিটির আহবায়ক রাজিব উদ্দিন খান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X