মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম
সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে কেন্দ্র সচিবদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) যশোর পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় যশোর শিক্ষা বোর্ডের পাশাপাশি খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সব কেন্দ্র সচিব অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি পরীক্ষাকেন্দ্রে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী বলেন, কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না এবং পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। একই সঙ্গে তিনি প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ঘোষণা দেন তিনি। এসব ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক নজরদারি করা হবে বলেও জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন এবং বলেন, স্বচ্ছ পরীক্ষা পদ্ধতিই শিক্ষার মান যাচাইয়ের মূল ভিত্তি। পরীক্ষায় কোনো ধরনের অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। এ সময় খুলনা বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রস্তুতি তুলে ধরেন।

বৈঠকে আসন বিন্যাস, প্রশ্নপত্র পরিবহন, সিসিটিভি মনিটরিং, পুলিশি নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার কয়েকশ কেন্দ্র সচিব, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X