
যশোরের ঝিকরগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে ঝিকরগাছা থানাধীন পানিসাড়া হারিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, হৃদয় (২৫) ও তার পিতা আসাদুল ইসলাম (৫০)। তারা পানিসাড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে একই এলাকার টাইগার , সাব্বিরসহ অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো দা দিয়ে হৃদয়ের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়া আসাদুল ইসলামকে হকিস্টিক দিয়ে আঘাত করে তার ডান হাত ভেঙে দেওয়া হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা পূর্ব শত্রুতার জেরে ঝিকরগাছায় হামলা: পিতা-পুত্র আহত
যশোরের ঝিকরগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ঝিকরগাছা থানাধীন পানিসাড়া হারিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—হৃদয় (২৫) ও তার পিতা আসাদুল ইসলাম (৫০)। তারা পানিসাড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে একই এলাকার টাইগার (৪৫), সাব্বির (২৫)সহ অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো দা দিয়ে হৃদয়ের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়া আসাদুল ইসলামকে হকিস্টিক দিয়ে আঘাত করে তার ডান হাত ভেঙে দেওয়া হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মন্তব্য করুন