মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস !

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম
আলোচিত বিপুল মুহুরী । ছবি : গ্রামের কাগজ

যশোরে আবারও বিতর্কের কেন্দ্রে আলোচিত বিপুল মুহুরী। চাঁদাবাজি, দখলবাজি ও মাদক কারবারের অভিযোগে আগে থেকেই আলোচিত বিপুল হোসেন ওরফে বিপুল মহুরির বিরুদ্ধে। এবার প্রকাশ্যে এসেছে ইয়াবা সেবনের ভিডিও। অভিযোগ রয়েছে, উপজেলার আরবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বিপুল মহুরি। স্থানীয়রা জানান, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। কয়েকদিন আগে সাবেক মেম্বার ডালিমের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, কদমতলা মোড়ের একটি বিরোধপূর্ণ জমি দখলের মধ্যেও তার নাম রয়েছে।

এলাকাবাসীর একাংশ ও স্থানীয় রাজনৈতিক মহল বলছে, বিপুল মহুরি এখন বিএনপির জন্য “বিষফোঁড়া” হয়ে দাঁড়িয়েছেন। তার কর্মকাণ্ডে দলটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দও ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তার মতো ব্যক্তির কারণে দলের নীতিনির্ধারকদের অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ বিষয়ে বিপুল মহুরির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ওই ভিডিও এআই দিয়ে তৈরি। তার বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করেন তিনি।

অন্যদিকে, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X