মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

খাজনা বৃদ্ধির প্রতিবাদে বারীনগর বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট

মিজানুর রহমান, চুড়ামনকাটি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম
খাজনা বৃদ্ধির প্রতিবাদে বারীনগর বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট

যশোরের ঐতিহ্যবাহী বারীনগর হাটে অযৌক্তিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে সবজি কেনাবেচা বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত কৃষক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আকস্মিক এই ধর্মঘটের কারণে কয়েক ঘণ্টা স্থবির হয়ে পড়ে বাজারটি।

বাজার সূত্রে জানা গেছে, গত বছর বারীনগর হাটে প্রতি মণ সবজির খাজনা ছিল ৮ টাকা। তবে পহেলা বৈশাখ থেকে নতুন ইজারা হওয়ার পর ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়াই খাজনা ১ টাকা বাড়িয়ে ৯ টাকা নির্ধারণ করেন হাট মালিকরা।ব্যবসায়ীরা বর্ধিত এই খাজনার খবর জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একযোগে কেনাবেচা বন্ধ ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেনাবেচা বন্ধ থাকায় কৃষকরা তাদের সবজি নিয়ে দীর্ঘ সময় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে খোলা আকাশের নিচে পচনশীল সবজি নিয়ে বসে থেকে দিশেহারা হয়ে পড়েন চাষিরা।

কৃষক নজরুল ইসলাম আক্ষেপ করে বলেন, হঠাৎ কেনাবেচা বন্ধ হওয়ায় আমরা বিপাকে পড়েছি। রোদে সবজি নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল।

আরেক কৃষক অভিযোগ করেন, শুধু খাজনা নয়, ব্যবসায়ীরা মণে কয়েক কেজি পর্যন্ত ‘ঢলতা’ (অতিরিক্ত ওজন) কেটে রাখেন। এই অনিয়ম দেখার কেউ নেই।

খাজনা বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে হাট মালিক আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ সরকারের সময় খাজনা মণপ্রতি ১০ টাকা ছিল। আমরা গত বছর তা কমিয়ে ৮ টাকা করেছিলাম। বর্তমান লোকসান সমন্বয় করতে এবার মাত্র ১ টাকা বাড়িয়ে ৯ টাকা করা হয়েছে। একটি মহল ষড়যন্ত্র করে ব্যবসায়ীদের ভুল বুঝিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেছিল বলে তিনি দাবি করেন। পরে খবর পেয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে সমস্যার সমাধান করি। এখন বাজারে কেনাবেচা স্বাভাবিক রয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সাজিয়ালি পুলিশ ক্যাম্পকে নিদের্শ দিয়েছি দ্রুত সমাধানের জন্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X