মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উৎকর্ষ যশোরের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ ১৪৩৩ উদযাপন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম
যশোরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উৎকর্ষ যশোর। ছবি: গ্রামের কাগজ

যশোরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উৎকর্ষ যশোর। শুক্রবার (১৭ এপ্রিল, ৪ঠা বৈশাখ) অনুষ্ঠিত এই আয়োজন গান, নৃত্য ও নানান পরিবেশনায় হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল “আগামীর পৃথিবী গড়ি ভালোবাসার ছোঁয়ায়, শিশুর হাসি ফুটুক সবুজের মায়ায়”।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি পঙ্কজ কুমার সাহা স্বাগত বক্তব্য দেন। এরপর একে একে মঞ্চে পরিবেশনা করেন সংগঠনের প্রতিভাবান শিল্পী ও কলাকুশলীরা। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন হিয়া, অনুষ্কা, প্রশিকা, তথাপি, পূর্ণা, আহেরী, কাব্য, অথৈ, পৃথা, মনোজ্ঞা, তরী, অর্থি, সোহা, মৃত্তিকা, স্নেহা, মেঘা, বর্ণিতা, শ্রেষ্ঠা, উপমা, তনুশ্রী, ফারজানা কাকলী, সিঁথি, দিব্য, কথা, ভাস্বতী, অরিয়ন, পঙ্কজ, স্বাস্বতী ও তন্ময়।

অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় ছিলেন উৎকর্ষ যশোরের সহ-সাধারণ সম্পাদক সুজন রায়। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন মিলন (অক্টোপ্যাড), মিলন কুমার শীল (কাঠি ঢোল), সন্তু সাহা (বেজ গিটার), সবুজ (লিড গিটার) এবং পাপ্পু দে (পারকিউশন), যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এ আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ মাসুদ, কামাল হোসেন ও শেখ জালাল উদ্দিন এবং সদস্য মোহাম্মদ শফিকুল কবির অপু। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অসীম সাহা এবং সম্পাদনার দায়িত্ব পালন করেন শাশ্বতী মন্ডল।

অনুষ্ঠানটি উপভোগ করতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহমুদা রিনি। পুরো আয়োজন জুড়ে সপ্রতিভ উপস্থাপনায় ছিলেন নাঈম হোসেন ও ফারজানা কাকলি।

আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য, শিল্প ও সৃজনশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সকলকে এই ধরনের সাংস্কৃতিক আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X