
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে দৌলতপুর বিওপি এলাকার সীমান্তে এ অভিযান পরিচালিত হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে দৌলতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান রোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অনুযায়ী কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন