মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝিকরগাছায় যুবদলের প্রস্তুতি সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম
ঝিকরগাছায় যুবদলের প্রস্তুতি সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত

আগামী ২৭ এপ্রিল তারেক রহমান-এর যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা এবং প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) আসরবাদ কপোতাক্ষ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।

বক্তারা বলেন, তারেক রহমানের যশোর সফরকে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দলের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সতর্ক করে দেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। পাশাপাশি দেশের কল্যাণ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তারা।

পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সাবেক ছাত্রনেতা নুরুন্নবী খান শিপন, তৌহিদুল ইসলাম রাজু, রাসেল হোসেন, মারুফ হোসেন, আসিফ রেজাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২৭ এপ্রিল তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বে যশোরে প্রথম সফরে আসবেন। এদিন তিনি শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর এলাকায় জিয়া খাল খনন কাজের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সভা শেষে ঝিকরগাছা শহরে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X