মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার নিয়োগবোর্ড ছাড়াই মৎস্যচাষি জামাইকে অধ্যক্ষ বানানো হচ্ছে!

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নামধারী অচিন্তের অপকান্ড চলছেই
দেওয়ান মোর্শেদ আলম
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম
এবার নিয়োগবোর্ড ছাড়াই মৎস্যচাষি জামাইকে অধ্যক্ষ বানানো হচ্ছে!

# অক্ষয় কৃষি কলেজে ৪৪ শিক্ষক কর্মচারী জিম্মি # ফের টাকা হাতানোর নানা অপকৌশল # অপকর্মে যুক্ত হয়েছেন স্থানীয় লিয়াকত মণিরাপুরের পল্লীর অচিন্ত্য মন্ডল একের পর এক হতবাক হওয়ার মত কান্ড ঘটিয়েই চলেছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি বিধির সর্বোচ্চ ব্যত্যয় ঘটিয়ে একই সময়ে ৪টি প্রতিষ্ঠানে চাকরি করে বছরের পর বছর সরকারি নানা সুযোগ সুবিধা গ্রহন করেছেন। আর এবার তিনি নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োবোর্ড ছাড়াই অভিজ্ঞতাহীন মৎস্যচাষি জামাইকে অধ্যক্ষ বানানোর পায়তারায় লিপ্ত হয়েছেন। এছাড়া একদিকে পেনশিয়ান তোলার জন্য দৌড়ঝাঁপে রয়েছেন। আবার যৎসামান্য জমি দিয়ে একই জায়গায় তিনটি কলেজ খুলে নিয়োগ বাণিজ্য করেই চলেছেন। তথ্য মিলেছে, এমপিওভুক্ত শার্শার ক্ষণপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও অপরদিকে মশিয়াহাটি এলাকার ৩টি কলেজের অধ্যক্ষ পদ থেকে সদ্য অবসরপ্রাপ্ত লখাইডাঙ্গার অচিন্ত্য মন্ডল। অধ্যক্ষ পদ থেকে অবসরে যাওয়া তিনটি প্রতিষ্ঠান হচ্ছে, মশিয়াহাটি অক্ষয় মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ, মশিয়াহাটি অক্ষয় ডিপ্লোমা ইন কৃষি প্রযুক্তি ইন্সিটিটিউট ও মশিয়াহাটি অক্ষয় ডিপ্লোমা ইন ফিশারিজ ইনস্টিটিউট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজ শিক্ষকদের চাকরি বিধি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) অবকাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর সুস্পষ্ট লঙ্ঘন হলেও তিনি দেড় যুগ বহাল তবিয়তে ৪টি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা নিয়েছেন। অভিযোগ উঠেছে, ৩টি কলেজের লাভজনক পদে আসীন থেকে নিয়োগ বাণিজ্য করেছেন দুই কোটি টাকা। শিক্ষক কর্মচারী নিয়োগ দিলেও কারো বেতন ভাতা হয়নি সেই ২০০৭ সাল থেকে। নিজের ছোট ভাই অনুপকে সভাপতি সাজিয়ে নামকাওয়াস্তে শিক্ষক কর্মচারীকে খাতা কলমে নিয়োগ দিখিয়ে টাকা পকেটে ভরেছেন। একই সময়ে আরো ৩টি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন চাকরি বিধির সর্বোচ্চ লঙ্ঘন করে সরকারের সাথে প্রতারণা নিয়ে হৈচৈ শুরু হয়। তড়িঘড়ি করে বিপ্রজিত বিশ্বাস কামনা নামে একজনকে মশিয়াহাটি অক্ষয় ডিপ্লোমা ইন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে আসীন করান ডোনেশনের নামে ৩০ লাখ টাকা নিয়ে। ওই টাকার একটিও জমা হয়নি প্রতিষ্ঠানের ফান্ডে। অথচ এখন ওই অধ্যক্ষ পদ থেকে বিপ্রজিত বিশ্বাস কামনাকে সরিয়ে নিজের ভাই অনুপের মৎস্যচাষি অভিজ্ঞতাহীন জামাই রিপন মন্ডলকে নিয়োগ দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠাতা নামধারী অচিন্ত্য কুমার মন্ডল। এ ঘটনায় বিপ্রজিত বিশ্বাস কামনা জানিয়েছেন, অচিন্ত্য কুমার আপাদমস্তক একজন প্রতারক ব্যক্তি। তিনি লক্ষণপুর স্কুল এন্ড কলেজ থেকেও বেতনভাতা ও সরকারি সুবিধা নিয়েছেন। একই সাথে একই সময়ে মশিয়াহাটি এলাকার ৩ কলেজের অধ্যক্ষ হয়ে নিয়োগ বাণিজ্য করেছেন দুই কোটি টাকা। তার ৪০ লাখ টাকার পেনশিয়ান স্থগিত হয়ে যাওয়া উচিৎ। এখন জামাই রিপন মন্ডলকে অধ্যক্ষ বানোনোর জন্য কাগজপত্র যোগাড় করে মিটিং করেছেন। ব্যাকডেটে ২০১৯ সালে নিয়োগ দেখানোর চেষ্টা করা হয়েছে। অথচ, ওই সময় নিয়োগ বিজ্ঞপ্তি নেয়া হয়নি কোনো পত্রিকায়, এমনকি কোনো নিয়োগ বোর্ড হয়নি। এদিকে এলাাকা থেকে তথ্য মিলেছে প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য সাজানো লিয়াকত আলীকে সাথে নিয়ে ওই অচিন্ত্য মন্ডল এবার বড় ধরনের অপকান্ডে লিপ্ত হয়েছেন। প্রতিষ্ঠানের কাগজপত্র প্রতিষ্ঠানে থাকার নিয়ম থকলেও অপকান্ড সব আড়াল করতেই লিয়াকত আলীর কাছে রাখা হয়েছে। আর ওই লিয়াকত মণিরামপুরের জননেতা শহীদ ইকবালের নাম ভাঙিয়ে ওই অবৈধ নিয়োগকে কার্যকর করে মাছ চাষী রিপনকে অধ্যক্ষ করার অপচেষ্টা করছেন। আর এ জন্য যশোর কিংবা ঢাকার অখ্যাত পত্রিকা খুঁজে বেড়াচ্ছেন, যেখান থেকে ব্যাক ডেটে নিয়োগ বিজ্ঞপ্তি ছাপিয়ে আনা যায়। এছাড়া স্থানীয়দের অভিযোগ, অক্ষয় ডিপ্লোমা কৃষি ইন্সিটিটিউট, অক্ষয় ডিপ্লোমা ইন ফিশারিজ প্রযুক্তি ইনস্টিটিউট ও মশিয়াহাটি মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের ৪৪ জন শিক্ষক কর্মচারীকে জিম্মিদশায় রেখে আবারো অর্থ বানিজ্য করার চেষ্টা করা হচ্ছে। অক্ষয় মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সুপার আলতাফ হোসেন জানিয়েছেন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক থাকা অবস্থায় একই সময়ে অচিন্ত্য কুমার মন্ডল মণিরামপুরের লখাইডাঙ্গা গ্রামের একই জমিতে অক্ষয় কুমার নামে একই জমিতে ৪টি কলেজ খুলে বসেন। আর এই ৪ কলেজ দেখিয়ে ২০০৭ সাল থেকে খাতা কলমে নিয়োগ দেয়া হয়েছে ৪৪ শিক্ষক কর্মচারী। তিনিসহ সবার সাথে অচিন্ত্য করেছেন শুধু হয়েছে ঘাপলা, প্রতারণা আর অর্থবাণিজ্যে। এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য এ প্রতিবেদক অভিযুক্ত অচিন্ত্য কুমার মন্ডলকে দুই দফা ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে দৈনিক গ্রামের কাগজের স্থানীয় প্রতিনিধিকে জানিয়েছেন এসব বিষয়ে তিনি কথা বলতে চাননা। এব্যাপারে শহীদ ইকবালের সাথে কথা বললে তিনি জানিয়েছেন, অবৈধ কোনো কার্যক্রম তিনি সমর্থন করেন না। তবে ওই প্রতিষ্ঠানে জমি সংক্রান্ত ঝামেলা ছিল যা ঠিক হয়ে যাচ্ছে এমটি তিনি জানতে পেরেছেন। তবে ওই নিয়োগ সংক্রান্ত তথ্য তার কাছে নেই। আর তিনি এখন খোঁজও রাখেন না। তিনি বিগত সংসদ নির্বাচনে অংশ নেয়ায় ওই প্রতিষ্ঠানের সভাপতি থাকতে পারেন না। কাজেই ওই প্রতিষ্ঠানের দায় দায়িত্ব এখন তার নয় । এদিকে অচিন্ত্য মন্ডলের অনিয়মে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত বিদ্যুৎসাহী সদস্য সেজে চলা লিয়াকত আলীর সাথে কথা বলতে ফোন দেয়া হলে তিনি জানিয়েছেন, পরে কথা বলবেন, ব্যস্ত আছেন। আবার রোদ্রে ঘেমে পুড়ে যাচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X