মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রদ্ধা ও ভালোবাসায় প্রয়াত বিএনপি নেতা কুয়াশাকে স্মরণ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম
কুয়াশার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল সকালে কারবালা কবরস্থানে তার কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করে।

যশোরে নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান কুয়াশাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৯ এপ্রিল) কুয়াশার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল সকালে কারবালা কবরস্থানে তার কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করে। কর্মসূচিতে অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বক্তারা আবিদুর রহমান কুয়াশার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন এবং তার সংগ্রাম ও আদর্শের কথা স্মরণ করেন। তারা বলেন, কুয়াশা ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হওয়ার আগে কুয়াশা ছাত্রদলের এমএম কলেজ শাখার সভাপতি, জেলা কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ১৬ এপ্রিল গভীর রাতে উচ্চ রক্তচাপজনিত অসুস্থতায় আক্রান্ত হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। ১৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X