
যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮ টায় দাদির মৃত্যুর খবর পেয়ে খুলনা থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন আশরাফুল। পথে বকশিপুর বাজার অতিক্রম করে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন