মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন করে হাঁটার স্বপ্ন পূরণ

বিনামূল্যে কৃত্রিম পা পেলেন ৭ প্রতিবন্ধী

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম
সাত প্রতিবন্ধী পেলেন বিনামূল্যে কৃত্রিম পা

খুলনা বিভাগের ৭ পা হারানো প্রতিবন্ধীরা ফিরে পেলো তাদের নতুন পা। যশোর, খুলনা, সাতক্ষিরা ও জীবননগর এলাকায় বিভিন্ন দুর্ঘটনা কিংবা অপচিকিৎসাজনিত কারণে পা হারানো এই ৭ জন ব্যাক্তিরা হলেন যশোরের নওয়াপাড়ার অহেদুজ্জামান ও শার্শার নুরুজ্জামান, খুলনার তরিকুল ইসলাম ও শিরিন আক্তার, সাতক্ষিরার রেজাউল ইসলাম ও জীবননগরের মোমিনুর রহমান।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে যশোরের ডাক্তার এ এইচ এম আব্দুর রউফের সার্বিক তত্ত্বাবধানে পঙ্গু হাসপাতাল যশোরের আয়োজন করা হয় এক অনুষ্ঠান।

এ অনুষ্ঠানে সানাবিল ফাউন্ডেশনের সহযোগিতায় পা হারানোদের কৃত্রিম পা প্রদান করা হয়। পা হারানো যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার অহেদুজ্জামান কৃত্রিম পা পেয়ে বেজায় খৃশি হয়ে গ্রামের কাগজকে জানান, আমি ঢাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। প্রতিদিনের মত আমি ঐদিন ইজিবাইক নিয়ে জীবিকার সন্ধানে নেমে পড়ি। চলতে পথে আমার গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইকটি উল্টে যায়।

এসময় আমার গাড়িতে থাকা যাত্রী ও আমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। এসময় স্থানীয়রা আমাকে একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক আমার পরিবারকে আমার বাম পা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যা সর্বোচ্চ চেষ্টা করেও সেটি রক্ষা করা সম্ভব হচ্ছিলো না। ফলে জীবন রক্ষার্থে আমার বাম পা কেটে ফেলেন ডাক্তাররা। আমি কর্মঅক্ষম হয়ে পড়ি।

এমমতাবস্থায় মানুষ যোগে খবর পাই যশোরের পঙ্গু হাসপাতালের বড় ডাক্তার এ এইচ এম আব্দুর রউফ আছেন যিনি বিনা খরচে নতুন পা লাগিয়ে দেয়। এই খবর শুনে আমি এই হাসপাতালে ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করি এবং আমাদের মত গরিবের ডাক্তার ও সানাবিল ফাউন্ডেশনের মাধ্যমে আমাকে একটি পা দেওয়ার ব্যাবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ আমি এই নতুন পা পেয়ে আগের মত দুই পা দিয়ে হাটতে সক্ষম হয়েছি।

এছাড়াও দুর্ঘটনায় পা হারিয়ে মানবতার জীবনযাপন থেকে মুক্তি পেয়ে কৃত্রিম পা উপহার পাওয়া উপকারভোগী প্রত্যেকে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে এমন মহৎ কাজ অব্যাহত রাখার প্রত্যাশাও করেছেন।

যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার ২শত জন মানুষের কৃত্রিম পা সংযোজনের একটি তালিকা করা হয়েছে। যারা কোনো না কোনো দুর্ঘটনায় পা হারিয়েছেন। মঙ্গলবার নতুন ৭ জনসহ এ পর্যন্ত ৫৪ জনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। সেই সকল ব্যাক্তিদের চিকিৎসাও করা হচ্ছে বিনামূল্যে।

এবিষয়ে যশোর পঙ্গু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার এ এইচ এম আব্দুর রউফ জানান, পঙ্গু হাসপাতাল যশোর ও সানাবিল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম অব্যাহত আছে। একটি পা সংযোজন করতে খরচ হয় ৫০থেকে ৬০হাজার টাকা। আমরা এই পর্যন্ত খুলনা বিভাগের ৫৪জনকে পা সংযোজন করতে সক্ষম হয়েছি। আমাদের এই কার্যক্রম চলমান একটি প্রক্রিয়া।

এই মহান কজের সাথে আমাদেরকে সহযোগিতা করছেন আমার বন্ধু সানাবিল ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার আজিজুল ইসলাম ফিলিপ ও তার সহধর্মীনী ডাক্তার বিউটি এরা দুজনেই আমেরিকায় বসবাসরত। এই দুই মানুষের জন্য সকলেই দোয়া করবেন। তিনি আরো বলেন, সড়ক দূর্ঘটনা, ডায়াবেটিস ও রক্তনালীর কারনে যাদেরকে পা কাটতে হয়। তারা সমাজে, পরিবারে খুবই অসহায় ও অবহেলিত হয়ে পড়ে। এরা খুবই নিদারুন কষ্টে জীবনযাপন করছে।

এই সকল মানুষদের আমরা আরো পা সংযোজন করে সহায়তা করতে চায়। তাই আসুন আমরা যারা সমাজের সচ্ছল আছি সবাই মিলে এই সকল মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

কৃত্রিম পা সংযোজন অনুষ্ঠানে অন্যান্যেদের উপস্থিত ছিলেন যশোর পঙ্গু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার এ এইচ এম আব্দুর রউফ, সানাবিল ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর রোকনুজ্জামান রনি, পঙ্গু হাসপাতালেরসহকারি ম্যানেজার কামরুজ্জামান ও চিকিৎসক সহকারি শাওন খান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X