মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেশবপুরে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম
কেশবপুরে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু

যশোরের কেশবপুরে মাঠে গরু-ছাগলের ঘাস কাটতে গিয়ে মাটিতে পড়ে থাকা সেচ মোটরের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মইফুল বিবি (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাঁস্তা গ্রামের উত্তর মাঠে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল গফ্ফারের স্ত্রী। মইফুল বিবির বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল্লাহ আল মামুন।

এলাকাবাসী জানায়, মইফুল বিবি সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা গ্রামের উত্তর মাঠে ঘাস কাটতে গিয়ে সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে মাঠে পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যাওয়া অবস্থায় দেখতে পান। ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X