মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরের শফিকুল হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘাতক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ এএম
যশোরের অভয়নগরের আলোচিত শফিকুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। ছবি: গ্রামের কাগজ

যশোরের অভয়নগরের আলোচিত শফিকুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ প্রায় এক বছর তদন্তের পর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি দ্বীন ইসলাম শেখ আদালতে শফিকুলকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

খুলনা পিবিআই সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৬ আগস্ট খুলনার লবণচরা থানার পুটিমারি এলাকায় কাজীবাছা নদী থেকে একটি অজ্ঞাতনামা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় শুরুতে পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, মরদেহটি যশোরের অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে মো. শফিকুল ইসলামের (৫৪)।

হত্যাকাণ্ডের তদন্তে জানা যায়, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে শফিকুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে লাশ বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

তদন্তকারী সংস্থা পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। এরপর গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানা এলাকা থেকে দ্বীন ইসলাম শেখকে গ্রেফতার করা হয়। দ্বীন ইসলাম অভয়নগর উপজেলার ভূগিলহাট গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে।

গ্রেফতারের পর আসামিকে খুলনার আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডের বিশদ বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

খুলনা পিবিআই কর্মকর্তা এসআই রেজওয়ান জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X