মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে প্রায় ২ কোটি টাকা মূল্যের গোল্ড পেস্টসহ ভারতীয় নাগরিক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম
যশোরে প্রায় ২ কোটি টাকা মূল্যের গোল্ড পেস্টসহ ভারতীয় নাগরিক আটক ।

যশোরে প্রায় ২ কোটি টাকা মূল্যের গোল্ড পেস্ট ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) ভারতের মুম্বাইয়ের বাসিন্দা।

বিজিবি জানায়, তার কাছ থেকে গোল্ড পেস্ট আকারে ৯০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যা পরীক্ষায় খাঁটি বলে নিশ্চিত হয়েছে। এছাড়া তার কাছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকা পাওয়া গেছে। উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারত, মধ্যপ্রাচ্য ও মিশর হয়ে নিয়মিত যাতায়াত করতেন এবং দুবাই থেকে ঢাকা হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X