মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন মানবিক ডাক্তার কামরুজ্জামান

কামরুজ্জামান রাজু,কেশবপুর (যশোর)
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম
ডাক্তার কামরুজ্জামান । ছবি : প্রতিনিধি

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন যশোরের কেশবপুরের কৃতি সন্তান মানবিক ডাক্তার কামরুজ্জামান (৫২)। বুধবার সকাল ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া জনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ডাক্তার কামরুজ্জামান খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি সুফলাকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে।

ডাক্তার কামরুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চারিদিকে নেমে আসে শোকের ছায়া। তার মরদেহ কেশবপুরে আনলে শেষবারের মতো একনজর দেখার জন্য ছুটে আসেন হাজারো মানুষ। পরিবার, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারি হয়ে ওঠে বাতাস। অনেকেই হয়ে পড়েন আবেগ আপ্লুত। বুধবার এশার নামাজ বাদ কেশবপুর পাবলিক ময়দানে এবং রাত ৯টা ৩০ মিনিটে নিজ গ্রাম হাড়িয়াঘোপে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

ডাক্তার কামরুজ্জামান গরীব ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করাসহ সহযোগিতা করতেন। যে কারণে তিনি কেশবপুরবাসীর কাছে হয়ে ওঠেন একজন মানবিক ডাক্তার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহম্মদ শফি, সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাহার হোসাইন প্রমুখ। #

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X