মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরের বাঘারপাড়ায় উপজেলা পরিষদ গেটে ‘খুনি হাসিনা’ লেখা মুছে ‘জয় বাংলা’ লেখার অভিযোগ

বাঘারপাড়া (যশোর) অফিস
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম
যশোরের বাঘারপাড়ায় উপজেলা পরিষদ গেটে ‘খুনি হাসিনা’ লেখা মুছে ‘জয় বাংলা’ লেখার অভিযোগ

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের মুল ফটকে ‘খুনি হাসিনা’ ও ‘হাসিনা ভুয়া’ লেখা মুছে ‘জয় বাংলা’ লিখে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সোমবার রাতের কোনো এক সময় ছাত্রলীগের কর্মীরা হেলমেট মাথায় দিয়ে এ কাজ করে চলে যায়।

এ সংক্রান্ত ছাত্রলীগের একাধিক নেতা মঙ্গলবার রাত থেকে ফেসবুকে একটি পোষ্ট দিয়েছেন, যা ভাইরাল হয়। তবে এ বিষয়ে কিছু জানেন না উপজেলা পরিষদের দয়িত্বপ্রাপ্তরা। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলে উপজেলার জুলাই যোদ্ধারা উপজেলা পরিষদের প্রধান গেটের দক্ষিণ পাশে লাল কালি দিয়ে ‘খুনি হাসিনা’ এবং উত্তর পাশে ‘হাসিনা ভুয়া’ লিখে দেন।

এরপর দীর্ঘ সময় কেটে গেলেও এ লেখা দুটি অক্ষত ছিলো। গত সোমবার গভীর রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা গেটের দুই পাশের ‘হাসিনা’ শব্দটি অপরিবর্তিত রেখে ‘ভুয়া’ ও ‘খুনি’ লেখা কেটে তার উপর দিয়ে কালো কালিতে ‘জয় বাংলা’ লিখে দেয়। বিষয়টি নিয়ে পৌরসভার বিভিন্ন চায়ের দোকানে আলোচনা হলেও ঘটনার সাথে জড়িত কারা তা জানেন না কেউ। তবে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক এমডি সাগর হুসাইন সাগর তার ফেসবুক পেজে একটি পোষ্ট দিয়ে এর দায় স্বীকার করেছেন।

এতে তিনি লিখেছেন, ‘যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজীর নির্দেশনায় এবং বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন ভাইয়ের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলা পরিষদ গেটে দীর্ঘদিন ধরে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কুরুচিপূর্ণ মন্তব্য অপসারন করা হয়েছে। তার পরিবর্তে স্থাপন করা হয়েছে আমাদের প্রাণের স্লোগান “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”।’

এখানে এমডি সাগর একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে একজন হেলমেট পরে রং স্প্রে করে ভুয়া ও খুনি শব্দদুটি কেটে জয় বাংলা লিখছেন এবং অন্যএকজন তাকে নির্দেশনা দিচ্ছেন। এ পোষ্টটি আবার যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী তার নিজের ফেসবুক পেইজে শেয়ারও করেছেন।

বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটানর সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি এবং এ বিষয়ে তদন্ত চলছে’। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার সাংবাদিকদের জানিয়েছন,‘এ বিষয়ে আমি এখনো অবগত নই’।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X