মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে পরকীয়ায় জড়িয়ে পড়া পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে চুরির মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম
যশোরে পরকীয়ায় জড়িয়ে পড়া পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে চুরির মামলা

পরকীয়ায় জড়িয়ে পড়া পুত্রবধূকে সংশোধনের চেষ্টা করলে উল্টো সোনার গহনা ও টাকা-পয়সা চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। এ কাজে ওই পুত্রবধূর মা ও আত্মীয়-স্বজনরা সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আদালতে মামলা করেছেন যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী তৈয়বা খাতুন।

অভিযুক্তরা হলেন, তার পুত্রবধূ সিলেট কোতোয়ালি থানার তোপখানা এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে সানজিদা আক্তার সাথী, সাথীর মা শ্যামলী বেগম, মামা জালাল হোসেন, খালা যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের শরীফ মিয়ার স্ত্রী সুমি বেগম, এবং প্রতিবেশী আবু বক্কারের ছেলে নাসির আলী। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই, যশোরকে নির্দেশ দিয়েছেন।

অভিযোগে তৈয়বা খাতুন উল্লেখ করেন, ২০২১ সালের ১৫ নভেম্বর অভিযুক্ত সাথীর সঙ্গে তার ছেলে আব্দুল হাকিমের বিয়ে হয়। বিয়ের পর সংসারের উন্নতি ও ভালো জীবনের আশায় ২০২৩ সালে তার ছেলে আব্দুল হাকিম মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান। এ সময় সাথী শ্বশুরবাড়িতেই থাকতেন।

কিছুদিন পর সাথীর চলাফেরায় পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি বাড়ির কাউকে কিছু না বলে যেখানে-সেখানে যেতেন এবং সারাক্ষণ মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতেন। একপর্যায়ে তিনি তার খালাতো ভাই রিয়াদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করা হয়।

বিষয়টি নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিদেশে থাকা অবস্থায় তার স্বামী আব্দুল হাকিম বিষয়টি জানতে পেরে সাথীকে বকাঝকা করেন। এতে সাথী আরও ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। তাকে সঠিক পথে ফেরাতে তার মা ও অন্যান্য আসামিদের যশোরে আসতে বলা হয়।

গত ৬ ফেব্রুয়ারি আসামিরা বাড়িতে এসে আলোচনায় বসেন। সেখানে আব্দুল হাকিম রেখে যাওয়া সোনার গহনা ও ছয় লাখ টাকার বিষয়ে জানতে চাওয়া হলে সাথী ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরদিন পুনরায় আলোচনা হবে—এমন সিদ্ধান্তে সবাই ঘুমাতে যান।

পরদিন ৭ ফেব্রুয়ারি ভোরে ঘুম থেকে উঠে দেখা যায়, সাথীসহ সব আসামি বাড়িতে নেই। তারা কাউকে কিছু না বলে চলে যান। যাওয়ার সময় ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের সোনার গহনা এবং নগদ ৬ লাখ টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X