মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝিকরগাছায় বিদ্যুৎ সংকটে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম
বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী । ছবি : সংগৃহীত

যশোরের ঝিকরগাছা পৌরসভার ১নং ওয়ার্ডে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় ক্ষোভ জমে ওঠে স্থানীয়দের মধ্যে। এরই ধারাবাহিকতায় হঠাৎ করেই তারা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এতে কিছু সময়ের জন্য কার্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

খবর পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছিলেন। পরে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

এ সময় ঝিকরগাছা উপজেলা বিএনপির ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখেন।

বিক্ষোভরত এলাকাবাসীর অভিযোগ, প্রায় চার বছর আগে লাইন পরিবর্তনের পর থেকে তারা স্বাভাবিক বিদ্যুৎ পাচ্ছেন না। ফিডার পরিবর্তন ও ফেজ সমস্যার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই পৌরসভার অন্যান্য ওয়ার্ডে এ সমস্যা না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলেও দাবি করেন। দ্রুত ফিডার বা ফেজ পরিবর্তনের মাধ্যমে স্থায়ী সমাধান চান তারা।

এ বিষয়ে ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম কাদির জানান, সমস্যাটি মূলত প্রযুক্তিগত। দ্রুত একটি টেকনিশিয়ান টিম পাঠিয়ে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমানে সামগ্রিকভাবে বিদ্যুৎ সংকট কিছুটা বেশি, তাই সবাইকে ধৈর্য ধরতে হবে।

পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X