মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, নগদ টাকা লুটের অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের মনোহরপুর বাজারে এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুল্লাহ জুয়েল কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করেছেন।

তিনি এনায়েতপুর গ্রামের আবু খায়ের তরফদারের ছেলে এবং মনোহরপুর বাজারের ব্রিজ সংলগ্ন সড়কের পূর্ব পাশে ‘জাবের অটো’ নামে একটি ইজিবাইক ও মোটরসাইকেলের যন্ত্রাংশের দোকানের মালিক।

লিখিত অভিযোগে তিনি জানান, গত ২১ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে তার দোকানের পাশের শিমুল নামে এক ব্যক্তির মোটরসাইকেল গ্যারেজে জোরপূর্বক প্রবেশ করে স্থানীয় শামিম হোসেন ও তার ছেলে আপন। এ সময় তারা একটি মোটরসাইকেল ফেলে দিলে গ্যারেজ মালিক প্রতিবাদ করেন। এতে অভিযুক্তরা তাকে মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত জুয়েল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

পরবর্তীতে একই দিন রাত সাড়ে ৮ টার দিকে আসামিরা আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রসহ জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

এ সময় হামলাকারীরা দোকানের মালামাল ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং ক্যাশ ড্রয়ার থেকে আনুমানিক ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জুয়েলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী অভিযোগ, আসামিরা এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের নামে আগেও অস্ত্র আইনে মামলা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X